গতবারের চ্যাম্পিয়ন। এবারের বিশ্বকাপেও (FIFA World Cup 2026) দুরন্ত ছন্দে। কিন্ত সেই আর্জেন্টিনাকে (Argentina Football Team) যেন সহ্যই করতে পারছেন না ফুটবলপ্রেমীরা। বারবার তাঁরা অভিযোগ করেছেন, অন্যায়ভাবে সুবিধা দেওয়া হচ্ছে লিওনে মেসিদের। এবার ফুটবলপ্রেমীরা চাইছেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন বিশ্বকাপ থেকে এবার আর্জেন্টিনাকে তাড়ানো হোক। এই মর্মে আবেদন জানিয়ে অন্তত ১ কোটির বেশি মানুষ ভোটও দিয়ে ফেলেছেন।
একসময় বহু ফুটবল ভক্ত আর্জেন্টিনাকে ‘আওয়াজ’ দিত ‘এরা খালি ফাইনালে হারে’ বলে! আজ তাঁদেরই বড় একটা অংশের তীব্র মনখারাপ হয়ে যাচ্ছে আর্জেন্টিনা জিতলে! ২০২২ সালের কাতার বিশ্বকাপেও এই ট্রেন্ড ছিল। নানা ‘গন্ধ’ পেয়েছিলেন নিন্দুকেরা। বলা হতে থাকে, বিশ্বকাপটা ‘ডিজাইন’ই করা হয়েছে মেসিদের বিশ্বজয়ী করতে। মেসিদের নাকি ইচ্ছে করে পেনাল্টি পাইয়ে দেওয়া হয়েছে! মেসিকে ডাকা হচ্ছিল ‘পেসি’ নামে। এবার আর্জেন্টিনা খেলতে নেমেছে বিশ্বজয়ী হিসেবে। আর এবার সেই ট্রেন্ড এক তুমুল আকার ধারণ করেছে। আর্জেন্টিনার প্রতিটি জয়কেই আতসকাচের তলায় ফেলে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
তবে আর্জেন্টিনা রয়েছে দুরন্ত ফর্মে। প্রত্যেকটা ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজরা। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবেন তাঁরা। তবে সেই ম্যাচের আগেই শুরু হয়েছে argentinaout.com নামে একটি ফ্যান ক্যাম্পেন। তাদের দাবি, ফিফা এবং রেফারিরা সকলেই আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে মেসিদের নাম ঠিক করা হয়ে গিয়েছে। তাই ক্যাম্পেনের দাবি, বিশ্বকাপ থেকে মেসিদের বিতাড়িত করা হোক। অন্য় দলগুলোকে ভালো খেলার সুযোগ দেওয়া হোক।
ম্যাচের কয়েকঘন্টা আগে পর্যন্তও এই ক্যাম্পেনে হু হু করে ভোট পড়ছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিতাড়নের জন্য ভোট দিতে পারেন ভারতের আমজনতাও। https://argentinaout.org/ লিঙ্কে ক্লিক করলেই খুলবে ওয়েবসাইট। ‘ভোট আর্জেন্টিনা আউট’ বোতাম টিপলেই আপনার ভোট পড়ে যাবে মেসিদের বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিশ্বজুড়ে এমন বিক্ষোভ! ফুটবল বিশ্বকাপে কি এমন নজির রয়েছে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দপ্তর-তহবিল নিয়ে ‘কালীঘাট তৃণমূলে’র উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা, বিচারককে ‘কুকথা’ মমতার আইনজীবীদের
-
ত্রিকোণ প্রেমের জেরে খুন হাওড়ার নাবালিকা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত
