Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

কোন দেশে নিরাপদ মুসলিমরা, প্রশ্ন তুললেন এই আরএসএস নেতা

হামিদ আনসারি ও তাঁর সমর্থনকারীদের কাছে জানতে চাইলেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ০৮:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ০৮:৩৩

options
link
কোন দেশে নিরাপদ মুসলিমরা, প্রশ্ন তুললেন এই আরএসএস নেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবারই উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ফুরিয়েছে হামিদ আনসারির। দশ বছর তিনি এই পদে ছিলেন। তাঁর জায়গায় নতুন উপ-রাষ্ট্রপতি হয়েছেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু বিদায়কালে হামিদ আনসারির বক্তব্যের কিছুটা অংশ নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। প্রাক্তন উপরাষ্ট্রপতি বিদায়বেলায় এক সাক্ষাৎকারে বলেন, ভারতে মুসলিমরা আশঙ্কিত।

এরপরই গোটা দেশে অনেকেই তাঁর এই মন্তব্যের বিরোধিতা করেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। হামিদ আনসারিকে উদ্দেশ্য করে তিনি দাবি করলেন, গোটা দেশ প্রাক্তন উপরাষ্ট্রপতির এমন মন্তব্যে ক্ষুব্ধ। এমনকী যে মুসলিমদের নিয়ে তাঁর এই মন্তব্য, তাঁরাও হামিদ আনসারিকে সমর্থন করছেন না। এর পাশাপাশি তিনি হামিদ আনসারি ও তাঁর সমর্থকাদের কাছে এমন দেশের নাম জানতে চান, যেখানে মুসলিমরা সুরক্ষিত থাকবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাজ্যের সাত পুরসভার ভোটে বিক্ষিপ্ত গোলমাল, অভিযোগ শাসকের বিরুদ্ধে]

সম্প্রতি নাগপুরে একটি জনসভায় গিয়েছিলেন ইন্দ্রেশ কুমার। সেখানেই প্রাক্তন উপরাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, ‘হামিদ আনসারির দুর্ভাগ্য গোটা দেশে কেউই তাঁকে সমর্থন করলেন না। এমনকী যে মুসলিম সম্প্রদায় নিয়ে এই মন্তব্য করেছেন তিনি, তাঁরাও এই বক্তব্যের বিরোধিতা করেছেন।’ ইন্দ্রেশ কুমার আরও বলেন, ‘গত দশ বছর ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন ধর্মনিরপেক্ষ ছিলেন হামিদ আনসারি। কিন্তু পদ ছাড়তেই কট্টরপন্থী হয়ে গেলেন তিনি।’

[ডোকলামের দখল পেতে চিনের হাতিয়ার ‘থ্রি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি’]

এর পাশাপাশিই ইন্দ্রেশ কুমার তাঁদেরও একহাত নেন, যাঁরা হামিদ আনসারিকে সমর্থন করেছেন। যাঁরা প্রাক্তন উপরাষ্ট্রপতির মন্তব্যকে সমর্থন করছেন, তাঁদের এমন দেশে যাওয়া উচিত যেখানে মুসলিমরা সুরক্ষিত থাকবে। এমনটাই মত এই আরএসএস নেতার। ‘হামিদ আনসারি এবং তাঁকে যাঁরা সমর্থন করছেন, তাঁদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। আপনারা দয়া করে এমন দেশের নাম বলুন যেখানে মুসলিমরা নিরাপদ। আমার মতে, তাঁদের অবিলম্বে ওই দেশগুলিতে চলে যাওয়া উচিত।’

[রাত পোহালেই সাত পুরসভায় নির্বাচন, বৃষ্টি ভাবাচ্ছে সব পক্ষকেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.