Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Rajya Sabha Chairman

টানা তৃতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং, শুভেচ্ছা মোদি-খাড়গের

Harivansh Singh: 'টানা তিন বার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়া আপনার প্রতি সভার গভীর আস্থার প্রমাণ', শুভেচ্ছা জানিয়ে বার্তা মোদির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:৪৪

options
link
টানা তৃতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং, শুভেচ্ছা মোদি-খাড়গের zoom
জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে হরিবংশের নাম প্রস্তাব করেন।
Advertisement

শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসতে চলেছেন সাংবাদিক-রাজনীতিক। উল্লেখ্য, গত ৯ এপ্রিল হরিবংশের দ্বিতীয়বারের মেয়াদকাল সম্পূর্ণ হয়েছিল। এর পর পদটি শূন্য ছিল। শুক্রবার ফের একই পদে নির্বাচিত হলেন হরিবংশ সিং।

নিয়ম মতো কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে হরিবংশকে (Harivansh Singh) নির্বাচিত করতে প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবে সম্মতিক্রমে নতুন ডেপুটি চেয়ারম্য়ান নির্বাচিত হন হরিবংশ নারায়ণ সিং। এই প্রথম রাজ্যসভার কোনও মনোনীত সদস্য ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে হরিবংশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নবনির্বাচিত রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে (Rajya Sabha Deputy Chairman) এক বার্তায় মোদি লিখেছেন, “টানা তিন বার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়া, আপনার প্রতি সভার গভীর আস্থার প্রমাণ। আপনার অভিজ্ঞতা থেকে এই সভা অতীতে সুফল পেয়েছে। আপনার সবাইকে সঙ্গে নিয়ে চলার যে চেষ্টা, এটা তারও প্রমাণ।… আমি আত্মবিশ্বাসী যে ডেপুটি চেয়ারম্যান ভারসাম্য বজায় রেখে নিষ্ঠার সঙ্গে সভাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সবার প্রচেষ্টায় এই সভার মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছবে।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.