সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত প্রায় শেষের দিকে। চণ্ডীগড়ের রাস্তায় মারাত্মক গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক তরুণী। তার পিছু পিছু ধাওয়া করে আসছে আর একটি গাড়িতে। সে গাড়িতে আছে দুই যুবক। তাদের মতলব বুঝতে অসুবিধা হয়নি ওই তরুণীর। যে কোনওভাবে বাড়ি পৌঁছাতে হবে, এটাই শুধু মাথায় রেখেছিলেন। কিন্তু একটু পরেই সামনে এসে দাঁড়ায় যুবকদের গাড়িটি। চালকের পাশের আসন থেকে নেমে একজন তরুণীর গাড়ির আসেপাশে ঘোরাঘুরি শুরু করে। গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টোদিকে রওনা দেন তরুণী। আবার ধাওয়া। আবার আটকানো। ফের গাড়ি ঘোরান তরুণী। সেইসঙ্গে ১০০ ডায়াল করে পুলিশকেও জানিয়ে দেন। তিলমাত্র বিলম্ব না করে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। আর তার ফলেই রক্ষা পান ওই তরুণী। গ্রেপ্তার হয় দুই যুবক। যার মধ্যে একজন আবার হরিয়ানার বিজেপি প্রধান সুভাষ বরালার পুত্র বিকাশ বরালা।
[ ‘বেঙ্কাইয়ার উপরাষ্ট্রপতি হওয়া আসলে কৃষকদেরই জয়’ ]
অনেকটা সিনেমার মতোই এ ঘটনা। কিন্তু ভয়াবহ এ ঘটনার সাক্ষী থাকলেন চণ্ডীগড়ের এক যুবতী। পেশায় তিনি ডিস্ক জকি। এক আইএএস অফিসারের কন্যাও বটে। অন্যদিকে, অভিযুক্ত যুবক হরিয়ানার প্রভাবশালী বিজেপি নেতার পুত্র। কলেজ ছাত্র ওই যুবক ও তার সঙ্গী মদ্যপ ছিল বলেই অভিযোগ তরুণীর। যখন তাঁর গাড়িকে ধাওয়া করা হচ্ছিল সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে তরুণী জানিয়েছেন, ভাগ্য ভাল যে আমাকে ধর্ষিতা হতে হয়নি। ভয়ে শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বইছিল। যে কোনও মুহূর্তে মারাত্মক খারাপ কিছু ঘটে যেতে পারত। ঠিক সময় পুলিশ চলে না এলে কী যে হত।
They kept following my car. Tried to block my way & even tried opening my car’s door: Girl stalked by Haryana BJP Pres’ son Vikas Barala pic.twitter.com/L14xDGU6nn
— ANI (@ANI_news) August 6, 2017
ছেলের কীর্তি নিয়ে অবশ্য মুখ খোলেননি হরিয়ানার বিজেপি প্রেসিডেন্ট। তবে দলের তরফে বলা হয়েছে, পুলিশি তদন্তের হোক। তাতেই সত্যিটা কী জানা যাবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সিএম খাট্টার জানিয়েছেন, ছেলের দোষের জন্য বিজেপি সভাপতিকে শাস্তি দেওয়া যাবে না।
সর্বশেষ খবর
-
রথেই পুজোর ঢাকে কাঠি, এবার কোন থিমে সাজবে শ্রীভূমি স্পোর্টিং ও একডালিয়া?
-
পুরীতে ভিড়ের চাপে অসুস্থ ৩৩, প্রশাসনের তৎপরতায় এড়ানো গেল বড় বিপত্তি
-
এই প্রথম সিএবি বৈঠকে থাকলেন সরকারি প্রতিনিধি, সাফাইয়েও ‘অসঙ্গতি’ সিএবির
-
কুখ্যাত জঙ্গির পাশে পাকিস্তান! ভারতের পহেলগাঁও তদন্ত উড়িয়ে হাফিজ সইদকে ক্লিনচিট
-
অভিষেককে জঙ্গলে ছেড়ে আসতে হবে! মমতার ‘বাঘের মতো’ মন্তব্যকে কটাক্ষ অগ্নিমিত্রার