Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬

মন্দিরে নাবালিকাকে যৌন নিগ্রহ, ম্যানেজারকে অর্ধনগ্ন করে প্রহার ক্ষিপ্ত জনতার

পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৮, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৮, ১০:৪৮

options
link
মন্দিরে নাবালিকাকে যৌন নিগ্রহ, ম্যানেজারকে অর্ধনগ্ন করে প্রহার ক্ষিপ্ত জনতার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অপবাদ দিয়ে মন্দিরের ভিতরেই নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয়েছে। এই অভিযোগে মন্দিরের ম্যানেজারকে বেধড়ক মারধর করল ক্ষিপ্ত জনতা। ছিঁড়ে দেওয়া হল তার জামাকাপড়। অর্ধনগ্ন করে মারতে মারতে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরের এক শনি মন্দিরে।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মন্দিরে পরিচারিকা হিসেবে কাজ করত ওই নাবালিকা। নিত্যদিনের পুজোর জিনিসপত্র গুছিয়ে দিত সে। অভিযোগ, কিছুদিন আগে ওই ম্যানেজার নাবালিকাকে চোর অপবাদ দেয়। এই অজুহাতে তাঁকে নিগ্রহ করে। তার শরীরের আপত্তিকর স্থানে ছোঁয়ার চেষ্টা করে। ফ্রক তুলেও দেখে বলে অভিযোগ। সেদিনই বিষয়টি মন্দিরের পুরোহিত ও নিজের পরিবারকে জানিয়েছিল নাবালিকা। কিন্তু মন্দিরের বদনামের কথা ভেবে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

[রাজধানী এক্সপ্রেসে পাথর ছুড়ল দুষ্কৃতীরা, আহত ৬ যাত্রী]

কিন্তু এমন খবর চাপা থাকেনি। বিষয়টি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাগে ফুঁসছিলেন স্থানীয় জনতা। এমন অবস্থায় সোমবার ম্যানেজার মন্দির চত্বরে এলে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। ব্যাপক মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় জামাকপড়। অর্ধনগ্ন করে মারতে মারতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ম্যানেজারকে। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুব শিগগিরিই আদালতে তোলা হবে তাকে। নাবালিকারও বয়ান নেওয়া হবে। তারপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

[মমতার সায় ছাড়া বাংলাদেশের সঙ্গে জলচুক্তি চায় না কেন্দ্র, বললেন সুষমা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.