সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২,৫০০ টাকা৷ এই মূল্যটুকু চুকিয়ে দিয়েই জীবনের ঋণ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন হরিয়ানার সৎবীর সিং৷ দিয়েছিলেন নিজের দোকানেরই কর্মী চাঁদ সিংকে৷ সৎবীরের দেওয়া আড়াই হাজার টাকার বিনিময়েই তাঁকে খুন করে চাঁদ৷
সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ হরিয়ানার গোরাঢ গ্রামের এক পুরনো মন্দিরের পাশে সৎবীরের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ৷ গ্রামের কয়েকজন সৎবীরের মৃত্যুর আগে চাঁদকে তাঁর সঙ্গে দেখেছিলেন৷ তাঁদের বয়ানের সূত্র ধরেই চাঁদকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের জেরার মুখে চাঁদ জানায়, স্থানীয় ব্যবসায়ী সৎবীর সিং দোকান চালানোর সঙ্গে সঙ্গে সুদের কারবারও করতেন৷ কোনও ব্যবসাই ভাল চলছিল না তাঁর৷ বাজারে প্রায় ৬০ লক্ষ টাকা দেনা হয়েছিল৷ বাড়িতে নিরক্ষর স্ত্রী ও চার সন্তানকে কীভাবে প্রতিপালন করবেন, সেই চিন্তায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷
প্রচুর টাকা জীবনবিমা করানো ছিল সৎবীরের৷ কিন্তু, আত্মঘাতী হলে সেই টাকা তাঁর পরিবার পাবে না৷ সেই কারণে নিজের খুনের এই পরিকল্পনা করেছিলেন সৎবীর৷ চাঁদকে নিয়ে তিনিই মন্দির এলাকায় যান৷ সেখানে নিজের দোকানের কর্মীকে প্রচুর মদ খাওয়ান সৎবীর৷ চাঁদকে ‘চরস’ও সেবন করান তিনি৷ তারপর হাতে দেশি পিস্তল দিয়ে নিজেকে গুলি করতে বলেন ২,৫০০ টাকার বিনিময়ে৷
চাঁদের বয়ান অনুযায়ী, ঘটনাস্থল থেকে দুটি কার্তুজ-সহ পিস্তলটি খুঁজে বের করা হয়েছে৷ সৎবীরের পরিবার যাতে জীবনবিমার টাকা সময়মতো পায়, সেই জন্য এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছে হরিয়ানা পুলিশ৷
সর্বশেষ খবর
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর