বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: অনুপ্রবেশ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকার পক্ষের সঙ্গে সংঘাত তৃণমূলের। সূত্রের খবর, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্যসূচি অনুয়ায়ী কৃত্রিম মেধা (এআই) ব্যবহার নিয়ে আলোচনার সময়ে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব কি না প্রশ্ন ওঠে।
তাতে এক বিজেপি সাংসদ দাবি করেন, ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত থেকে অনুপ্রবেশ হচ্ছে। তখনই কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তার প্রতিবাদ করে বলেন, সীমান্ত প্রহরার দায়িত্ব কেন্দ্র সরকারের এবং তার সঙ্গে বাংলার সরকারের সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রথম সারির আধিকারিক অভিযোগ করেন, বাংলায় সীমান্তে বেড়া দেওয়ার জন্য সরকার জমি দিচ্ছে। এর পাল্টা সাকেত বলেন, কেন্দ্র বিভ্রান্ত করছে। প্রয়োজনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি কমিটির কাছে জমা দিতে পারেন। অবস্থা সামাল দিতে এক বিজেপি সাংসদ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যা বলেছেন আধিকারিক তাই বলছেন। সাকেত প্রশ্ন করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনেক কিছু বলেন, সব কিছুই কি আধিকারিকরা এখানে বলবেন?
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?