সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির বার্তা, কাজে সীমান্ত লঙ্ঘন করে গোলা-গুলি৷ পাকিস্তান আছে পাকিস্তানেই৷ মঙ্গলবার ফের জম্মুর রাজৌরি জেলায় মর্টার শেল দিয়ে আক্রমণ করে পাক সেনা৷ শেলের আঘাতে পাঁচ কাশ্মীরি নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে৷
সেনা সূত্রের খবর, এদিন সকালে সীমান্তের কাছে কালসিয়ান (নওশেরা) এলাকায় ভারতীয় সেনার শিবির লক্ষ্য করে ১২০ এমএম ও ৮২ এমএম-এর মর্টার শেলের আঘাত হানে পাক সেনা৷ ভারতীয় জওয়ানরাও প্রত্যুত্তর দেন৷ বেশ কিছুক্ষণ দুই পক্ষের গুলি বিনিময় হয়৷ ভারতীয় জওয়ানদের দাপটে পিছু হটতে হয় প্রতিবেশী দেশের সেনাকে৷ তবে ঘটনায় কাশ্মীরে পাঁচ জন বাসিন্দা আহত হন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন করা কোনও নতুন ঘটনা নয়৷ তবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে তা আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ৷ পুরো ঘটনার বিবরণ উপরমহলে জানানো হবে বলে জানা গিয়েছে সেনা সূত্রে৷
সর্বশেষ খবর
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের
-
ছেলে কোলে মঞ্চে বিতর্কে জর্জরিত নোবেল, গাইলেন ‘বাবা কতদিন…’, ‘মতি ফিরল?’ খোঁচা নেটপাড়ার