Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব গাঁয়ের কথা! যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডারের মতো ভোগ্যপণ্য৷ কিন্তু গ্রামে যে জিনিসটা নেই, সেটা হল বিদ্যুৎ! তাই এই গ্রামে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টিভিও চলেনি, আলোও জ্বলেনি৷ অবাক হলেন তো? আসল কারণটা কিন্তু সত্যিই অবাক করা৷ এই দশা কোয়েম্বাটুর জেলার … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/here-people-have-tvs-but-no-power-since-1947/pid/1823/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৪:৪৬

options
link
এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে ফ্রিজ-টিভি, নেই শুধু বিদ্যুৎ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব গাঁয়ের কথা! যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডারের মতো ভোগ্যপণ্য৷ কিন্তু গ্রামে যে জিনিসটা নেই, সেটা হল বিদ্যুৎ! তাই এই গ্রামে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টিভিও চলেনি, আলোও জ্বলেনি৷ অবাক হলেন তো? আসল কারণটা কিন্তু সত্যিই অবাক করা৷

এই দশা কোয়েম্বাটুর জেলার প্রত্যন্ত গ্রাম সেম্বুক্কারাই, থুমানুরে৷ নিয়ম করে এই গ্রামে ভোট আসে, ভোট যায়৷ রাজনৈতিক নেতারা ভোটের ‘ভেট’ নিয়ে যান জনপদে৷ বাড়িতে মজুত হতে থাকে টিভি, ফ্রিজ- কিন্তু সেগুলি চলে না কোনওদিন! চলবেই বা কী করে? স্বাধীনোত্তর ভারতে যে গ্রামগুলিতে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি, তাদের মধ্যেই যে থেকে গিয়েছে সেম্বুক্কারাই, থুমানুর৷

Advertisement

(জল পরিশোধনে দেশকে পথ দেখাচ্ছে জামশেদপুর)

দুই গ্রাম মিলিয়ে প্রায় ১৫০ পরিবারের বাস৷ কোয়েম্বাটুরের ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই হয় দিনমজুর, নয়তো কৃষক৷ বাসিন্দারা জানিয়েছেন, ডিএমকে বা এআইএডিএমকে নেতাদের বহুবার আবেদন করেও কোনও লাভ হয়নি৷ নেতারা নিয়ম করে ‘ভেট’ নিয়ে আসেন ভোটের লোভে, ফের ভোট মিটলেই তাঁদের আর গ্রামে দেখা যায় না৷ কবে গ্রামের প্রায় ৩৫০ একর জমির উপরে বিদ্যুতের খুঁটি বসবে, সেদিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে এখন রানগাম্মা, রামারাজরা হাল ছেড়ে দিয়েছেন৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.