Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
করোনা ভাইরাস

একদিনে ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, মোট আক্রান্ত পেরল সাড়ে চার লক্ষ

ইতিমধ্যেই করোনার কবল থেকে নিস্তার পেয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১২:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১২:৫৯

options
link
একদিনে ফের করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি, মোট আক্রান্ত পেরল সাড়ে চার লক্ষ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনলক শুরু হওয়ার পর থেকে দেশে করোনা সংক্রমণের যে অনভিপ্রেত রেকর্ড গড়ার ধারা শুরু হয়েছে, তা বজায় থাকল বুধবারও। মাঝখানে দুটো দিন নতুন সংক্রমণের সংখ্যা খানিকটা কম থাকলেও, বুধবার ফের রেকর্ড হারে বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিনেই প্রায় ১৬ হাজার মানুষ নতুন করে COVID-19 সংক্রমিত হলেন।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ জন। এদের মধ্যে ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। করোনা সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। এর মধ্যে রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।

[আরও পড়ুন: কেরলের স্বাস্থ্যমন্ত্রীর মুকুটে আন্তর্জাতিক স্বীকৃতি, ডাকা হল রাষ্ট্রসংঘের সম্মেলনে]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬৫ জন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৪ হাজার ৪৭৬ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ১৫ হাজার ১৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৭৩ লক্ষ ৫২ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.