Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
করোনা ভাইরাস

একদিনে ফের রেকর্ড ভাঙা সংক্রমণ, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৮ লক্ষ

৫ লক্ষ পেরিয়েছে করোনাজয়ীর সংখ্যাটাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২০, ১০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২০, ১০:১৪

options
link
একদিনে ফের রেকর্ড ভাঙা সংক্রমণ, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৮ লক্ষ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে আট লক্ষ পেরিয়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন পেরিয়ে আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে করোনা সংক্রমণ রেকর্ড ভাঙা শুরু করেছে। শনিবারও সেই ধারা বজায় থাকল। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ২৭ হাজারের বেশি মানুষ। বাদ মানছে না মৃতের সংখ্যাটাও। ইতিমধ্যেই করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২২ হাজারের বেশি মানুষের।

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জন। এদের মধ্যে ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা আড়াই লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের তুলনায় ভারতের সংক্রমণের হার কিছুটা হলেও বেশি।

[আরও পড়ুন: ‘ডেঙ্গুর আড়ালে আরও ভয়ংকর হবে করোনা’, আশঙ্কা বিজ্ঞানীদের]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫১৯ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২ হাজার ১২৩ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দু’লক্ষের বেশি মানুষের নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.