সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু যুবকের বান্ধবী মুসলিম তরুণী। এই ‘অপরাধে’ মারধর করা হল যুগলকে। যুবককে চড়, ঘুসি মারার পাশাপাশি জ্ঞান দেওয়া হল, হিন্দু ছেলে হয়ে মুসলিম তরুণীর সঙ্গে ঘোরার সাহস হয় কী করে? অন্যদিকে তরুণীকে মারা হল তো বটেই, পাশাপাশি হিজাব ছিঁড়ে হেনস্তা করা হল তাঁকে। গুজরাটের (Gujarat) আহমেদাবাদে (Ahamedabad) শহরের এই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। ইতিমধ্যে বেশ কয়েক জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ আগস্ট আহমেদাবাদ শহরে দানিলিম্দা এলাকায় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা হলেও রেয়াত করা হয়নি তরুণীকে। তাঁকে একের পর এক চড় মারা হয় তাঁকে। হিজাব টেনে খুলে দেওয়া হয়। তিনি যতবার মুখ ঢাকার চেষ্টা করেন, ততবার হিজাব টেনে খুলে দেওয়া হচ্ছিল। অন্যদিকে তরুণকে মারধর করা হয়। উত্তেজিত জনতা যুবককে প্রশ্ন করে, “একজন মুসলিম তরুণীর সঙ্গে ঘোরার সাহস হয় কী করে তোমার?”
[আরও পড়ুন: দিদিকে হেনস্তা পালিত ভাইয়ের, শালাকে মেরে দেহ টুকরো করে রান্নাঘরে লোকালেন জামাইবাবু!]
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ। চিহ্নিত করা হয় অভিযুক্তদের। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় আকবর পাঠান, ফইজান শেখ ও হুসেইন সইদ নামের তিন যুবককে। একই ধরনের অভিযোগে সোমবার গ্রেপ্তার করা হয়েছিল মুস্তাকিম শেখ, বুরহান সইয়দ এবং সাহিল শেখ নামের আরও তিন যুবককে।
[আরও পড়ুন: নির্বাচনে রাজি, তবে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর ‘সময়সীমা’ জানাতে পারল না কেন্দ্র]
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে