সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার দুপুরে টুইট করে নিজেই সেই খবর জানিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দিল্লিকে করোনামুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। দিন কয়েক ধরে তার নিজেরই করোনার উপসর্গ দেখা দেওয়ায় কোভিড পরীক্ষা করান। এদিন দুপুরে তাঁর পরীক্ষার রিপোর্ট আসে। আপাতত দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
Advertisement— Amit Shah (@AmitShah) August 2, 2020
[আরও পড়ুন: সম্প্রীতির নজির! রাম মন্দিরের ভূমিপুজোয় ওয়েইসিকে আমন্ত্রণ বিজেপি নেতার]
রবিবার দুপুরে নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার এই খবর দেন অমিত শাহ। লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” একইসঙ্গে, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনে পরীক্ষাও করাতে পরামর্শ দিয়েছেন। এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য করোনা আক্রান্ত হলেন। স্বভাবতই এই ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে স্বাস্থ্য আধিকারিক মন্ত্রীদের সঙ্গে ঘনঘন বৈঠক করছিলেন তিনি। এমনকী, একাধিক হাসপাতালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছিলেন। আবার বাংলা বিজেপির কয়েকজন সাংসদের সঙ্গেও বৈঠক সেরেছিলেন তিনি। ফলে বহু মানুষ তাঁর সংস্পর্শে এসেছেন বলে মনে করা হচ্ছে। আগামী ৫ আগস্ট তাঁর রাম মন্দিরের ভূমিপুজোয় যাওয়ার কথা ছিল। সেখানে তিনি হাজির থাকতে পারবেন না। আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ অনেকেই হোম আইসোলেশনে রয়েছেন। বাংলার তিন সাংসদ নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ জগন্নাথ সরকারও কোয়ারেন্টাইনে রয়েছেন।
[আরও পড়ুন : রাম মন্দিরের ভূমিপুজোর তোড়জোড়ের মধ্যেই করোনায় মৃত্যু যোগীর মন্ত্রীর]
সর্বশেষ খবর
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচন নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত
-
কুনোর জঙ্গলে কানখাড়া ‘ভূত’, বহুকাল পর দেখা মিলল বিরল প্রাণীর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক