Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

ভণ্ড ও ধর্ষক বাবার আসনে এবার মেয়ে হানিপ্রীত!

হানিপ্রীতের প্রাক্তন স্বামীর অভিযোগ, বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তাঁর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৬:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৬:৫০

options
link
ভণ্ড ও ধর্ষক বাবার আসনে এবার মেয়ে হানিপ্রীত! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের ফেলে যাওয়া আসনে কে বসবে? বাবার ভক্তদের মনে উঁকি দিচ্ছে এখন সেই প্রশ্ন। ধর্ষণ কাণ্ডে সোমবার রাম রহিমকে ২০ বছরের সাজা শুনিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। আর এদিনই ডেরা সাচার প্রধান পদে নাম উঠতে শুরু করেছে রাম রহিমের পালক কন্যা হানিপ্রীত ইনসানের। শোনা যাচ্ছে রাম রহিমের আসনে বসতে চলেছেন হানিপ্রীতই।

[দশবারের মধ্যে তিনবারই ‘লেট’ দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন গতিমান এক্সপ্রেস]

২০০২ সালে দু’টি ধর্ষণের ঘটনায় গত শুক্রবারই বাবা রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তখন থেকেই বাবার সর্বক্ষণের সঙ্গী হানিপ্রীত। সোমবারও রাম রহিমকে আদালতে নিয়ে আসার সময় সঙ্গে ছিলেন এই মহিলাই। কিন্তু কে এই হানিপ্রীত? জানা গিয়েছে, প্রিয়াঙ্কা তানেজা ওরফে হানিপ্রীত ইনসান বাবা রাম রহিম সিংয়ের পালিত কন্যা। ২০০৯ সালে তাঁকে দত্তক নেয় গুরমিত। হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা ছিলেন হানিপ্রীত। ১৯৯৮ সালে পঞ্চকুলার বিশ্বাস গুপ্তার সঙ্গে বিয়ে হলেও ২০১১ সালে দু’জনের বিবাহ-বিচ্ছেদ ঘটে। পরে বিশ্বাস গুপ্তা অভিযোগ আনেন রাম রহিমের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে হানিপ্রীতের। যদিও সেই অভিযোগ দ্রুতই চাপা পড়ে যায়। উলটোদিকে, বিশ্বাস গুপ্তার বিরুদ্ধে পণ নেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন হানিপ্রীত। এরপরই ডেরা সাচায় থাকতে শুরু করেন হানিপ্রীত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার রেল মন্ত্রকেও ‘ভিআইপি কালচার’-এর বিলুপ্তি ঘটতে চলেছে]

জানা গিয়েছে, বাবা রাম রহিম সিংয়ের সবচেয়ে কাছের এই হানিপ্রীত। সিরসায় ডেরার প্রধান কার্যালয়ে খুবই প্রভাবশালী তিনি। তাঁর কথায় গুরমিত রাম রহিমের কথা বলেই মনে করা হয়। এমএসজি-র দু’টি সিরিজে রাম রহিমের সঙ্গে দেখা গিয়েছে হানিপ্রীতকেও। এছাড়া সোশ্যাল মিডিয়াতে নিজেকে ‘পাপা’জ পরী’ নাম দিয়েছেন তিনি। কানাঘুষো খবর, নিজেকে শিষ্যদের সামনে গুরমিত রাম রহিমের উত্তরসূরী হিসেবেও ঘোষণা করেছেন তিনি। সবদিক বিচার করে বলাই যায়, সব ঠিক থাকলে ভণ্ড এবং ধর্ষক বাবা গুরমিত রাম রহিমের ফেলে যাওয়া আসনে বসতে চলেছেন হানিপ্রীত ইনসানই।

[দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে উঠল মিসাইলের ধ্বংসাবশেষ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.