Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬

গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত!

রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যাচ্ছে 'ধর্ষক' বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ০৪:২৭

options
link
গোপনে রাম রহিমের সন্তানের ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে আর নয়। শরীর খারাপের ভান করেও যখন কোনও লাভ হয়নি, তখন জেল থেকে মুক্তি পেতে এবার হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে ধর্ষক বাবা। জোড়া ধর্ষণকাণ্ডে সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ে ২০ বছরের জেলের সাজা শুনে কেঁদেই ফেলেছিল রাম রহিম। তাতেও গলেনি বিচারকের মন। তাই, এবার হাই কোর্টের মন গলাতে আইনি প্রস্তুতি নিতে শুরু করেছে সে। রাম রহিম আবেদন না করলেও ইতিমধ্যে নাকি দিল্লি হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছে পালিত কন্যা হানিপ্রীত। এর পাশাপাশি সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। বাবাজির সঙ্গে সম্পর্ক রাখার পর নাকি ‘মা’ হতে চেয়েছিল হানিপ্রীত ইনসান।

[সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অঙ্ক কমাল SBI]

‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় থাকা হানিপ্রীতের সন্ধানে দিশাহারা হরিয়ানা পুলিশের আধিকারিকরা। আর তার খোঁজ করতে গিয়েই পুলিশ জানতে পেরেছে চাঞ্চল্যকর এই তথ্যটি। গুরমিত রাম রহিমের গাড়ি চালক খাট্টা সিং ও তাঁর ছেলে গুরুদাস সিংকে জেরা করে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন, হানিপ্রীতকেও ধর্ষণ করেছিল বাবাজি। স্বামীর সঙ্গে জোর করে বিবাহ বিচ্ছেদ করানোর পর এই ঘটনা ঘটেছিল। তখন হানিপ্রীতও ক্ষুব্ধ ছিল। আদালতে ও পুলিশের কাছে যাওয়ার হুমকি দিয়েছিল পালিত কন্যা। সেই ভয় দেখিয়ে বাবাজিকে প্রতিমুহূর্তে হানিপ্রীত ব্ল্যাকমেল করত বলে দাবি পুলিশের। বাবাজিকে মামলার ভয় দেখিয়েই তার রকেট গতিতে উত্থান! আর তাতেই পালিত কন্যা থেকে একেবারে ডেরার নম্বর টু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ দিতে নয়া ঘোষণা নরেন্দ্র মোদির]

শেষদিকে অবশ্য বাবাজির সঙ্গে ‘চাওয়া পাওয়ার’ সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল হানিপ্রীতের। সে জন্যই নাকি হানিপ্রীত এক সময়ে ‘মা’ হতে চেয়েছিল সে। কারণ, ডেরার উত্তরসূরি হিসাবে নিজের সন্তানকেই দেখেছিল হানিপ্রীত। সম্মতি ছিল বাবাজিরও। যদিও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। তার আগেই আদালতের বিষ নজরে পড়ে গিয়েছিল রাম রহিম। ডেরা অনুগামীদের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছে পুলিশ। এদিকে, রঞ্জিৎ সিং খুনের মামলায় নতুন করে বয়ান রেকর্ড করতে চাওয়ার জন্য যে আবেদন করেছিলেন খাট্টা সিং, তা ইতিমধ্যে খারিজ করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।

[বিহারেও বিসর্জন বিতর্ক, নীতীশের সিদ্ধান্তের প্রতিবাদ কেন্দ্রীয় মন্ত্রীর]

জোড়া ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে আদালতের কোপে পড়ে বাবাজির কারসাজি শেষ। সুনারিয়া জেলে আপাতত অন্ধকার কুঠুরিতে ঠাঁই হয়েছে তার। মাঝে অসুস্থতার ভান থেকে কেঁদে ভাসানো, সব কিছু চেষ্টা করেছে সে। তবুও পরিস্থিতি বদলায়নি। এই অবস্থায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টে দ্বারস্থ হল বাবাজি। তারই মধ্যে পুলিশের হাতে এসেছে হানিপ্রীত সংক্রান্ত এই তথ্য।

[শহরের পানশালা থেকে তুলে নিয়ে গিয়ে গায়িকাকে ধর্ষণ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.