সমাজের পুরুষতান্ত্রিক কাঠামোকে সপাটে চড়! একদিনে সমাজ পরিবর্তন হয় না ঠিকই। তবে সেই পরিবর্তনের পথে একধাপ এগোলেন হাওড়ার সুতপা ঘোষাল। নিজের মিষ্টির দোকানের নাম রাখেন “ঘোষাল অ্যান্ড ডটার”। পিতৃতান্ত্রিক এই সমাজে সুতপার উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ।
হাওড়ার কালীবাবুর বাজারে নেতাজি সুভাষ রোড ধরে যেতে গিয়ে চোখে পড়বে এই মিষ্টির দোকানটি। দেখতে আর পাঁচটা মিষ্টির দোকানের মতো হলেও সুতপার দোকানের নামে রয়েছে অভিনবত্ব। আর সেই নামই অন্যান্য দোকানের থেকে তাঁর দোকানকে আলাদা করে। রাজ্যজুড়ে বহু মিষ্টির দোকান রয়েছে। কমলা মিষ্টান্ন ভান্ডার, মা কালী মিষ্টান্ন ভান্ডার, সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার নামে বহু দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলায়। কিন্তু দোকানের নাম ‘ঘোষাল অ্যান্ড ডটার’ রেখে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন সুতপা। তিনি জানান, সমাজে এখনও পুরুষ ও মহিলার মধ্যে ভেদাভেদ রয়েছে। শিল্পী হিসেবে কাজ করতে গিয়েই এই ভেদাভেদের সম্মুখীন হন তিনি। আবার ব্যবসাক্ষেত্রেও এই প্রতিকূলতা পার করতে হয় তাঁকে। তাঁর কথায়, “শহরের বুকে, শিক্ষিত সমাজের মধ্যে এখনও এই ভেদাভেদ রয়েছে। কিন্তু আমি মনে করি, কোনও পুরুষ যদি নিজে খেটে কিছু করতে পারেন তাহলে বিদ্যা ও বুদ্ধির দৌলতে একজন মহিলাও করতে পারেন।”
আরও পড়ুন:
সুতপা জানান, তিনি মিডিয়া জগতের মানুষ। নাটকে পিএচডি করেছেন। দীর্ঘদিন মঞ্চের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মেয়ের নাম মোমোইরো মুখোপাধ্যায়। বর্তমানে তিনি পড়াশোনা করছেন এবং এক সরকারি স্কুলের শিক্ষিকার পদে কর্মরত রয়েছেন। ২০১৮ সালে মিষ্টির দোকানের ব্যবসা শুরু করেন সুতপা। এর আগে পরিবারের কেউ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না। মেয়ের অনুপ্রেরণাতেই মিষ্টির দোকান খোলেন সুতপা। প্রথমে নিজের বাড়ির ছাদে মিষ্টি তৈরি করে দোকানে বিক্রি করতেন তিনি। সেই সময় খুব অসুবিধা হত। পরে দোকানের মধ্যেই মিষ্টি তৈরির ব্যবস্থা হয়।
মূলত ‘অ্যান্ড সন্স’ ও ‘অ্যান্ড ব্রাদার্স’ দেখতেই অভ্যস্ত এই পিতৃতান্ত্রিক সমাজের মানুষ। পারিবারিক ব্যবসার সঙ্গে বেশিরভাগ সময়ই জড়িয়ে থাকে পরিবারের পুরুষরা। মেয়েদের যোগদান সেখানে খুবই কম থাকে। কিন্তু এক্ষেত্রে সুতপার ব্যবসার সঙ্গে কোনও পুরুষই জড়িত নয়। তিনি নিজে হাতে এই ব্যবসা শুরু করেন। কাজের সূত্রে সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে মায়ের ব্যবসায় উৎসাহী মেয়ে মোমোইরো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘যুদ্ধের ইরানে সফর নয়, থাকলে অবিলম্বে দেশ ছাড়ুন’, ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা দূতাবাসের
-
‘চালচিত্র এখন আবার মুক্তি পেলে ভালো হত’, সেরা বাংলা ছবির সম্মান অর্জনের পর অকপট অঞ্জন
-
আমেরিকা নয়, এসএসকেএম! অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে শর্ত দিল হাই কোর্ট
-
প্রবল বিস্ফোরণে ভুটান পাহাড়ের হ্রদে ভয়ংকর বিপর্যয়, হড়পা বানে বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা
-
অতি সুখেও লুকিয়ে হার্টের অসুখ! ক্রমশ বাড়ছে ‘হ্যাপি হার্ট সিনড্রোম’