Advertisement
Advertisement
Aroop Biswas

‘মেসি আজই…’, ফাইনালের আগে ‘বাল্যবন্ধু’কে নিয়ে বড় কথা অরূপের

মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অরূপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ২১:১৯

options
link
‘মেসি আজই…’, ফাইনালের আগে ‘বাল্যবন্ধু’কে নিয়ে বড় কথা অরূপের zoom
'মেসি আজই...', ফাইনালের আগে 'বাল্যবন্ধু'কে নিয়ে বড় কথা অরূপের
Advertisement

মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। পালাবদলের পর সেই ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। খোদ বিচারপতি খোঁচা দিয়ে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেছিলেন, “মেসি কি আপনার বাল্যবন্ধু?” ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগে সেই মেসির ভবিষ্যদ্বাণী করলেন অরূপ। বললেন, “আমার মনে হয়, মেসি গোল্ডেন বুট পাবেন।” 

মেসিকে নিয়ে ভবিষ্যদ্ববাণী করলেন ‘বাল্যবন্ধু’ অরূপ। বলেন, “আমার মনে হয় মেসি গোল্ডেন বুট পাবেন। তবে কটা গোল করবে, সেটা বলতে পারব না। আমি বিশেষজ্ঞ নই। তবে যেই জিতুক, খেলাটা উপভোগ্য হবে।”

মঙ্গলবার একুশে জুলাই। এবার কলকাতার বুকে তিনদলের তরফে তিন জায়গায় শহিদ স্মরণের আয়োজন করা হয়েছে। মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে দিনটি পালন করবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’। রবিবার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন অরূপ বিশ্বাস। আজ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই অরূপকে সামনে পেতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে খেলা নিয়েই প্রশ্ন করা হয়। জিজ্ঞেস করা হয় কে জিতবে বিশ্বকাপ? তাতে অরূপ বলেন, “যে ভালো খেলবে, সে জিতবে। আমি ব্রাজিলের সমর্থক। কিন্তু ব্রাজিল ফাইনালে নেই। আর্জেন্টিনা ও স্পেন রয়েছে। দুটোই ভালো দল। সবাই চাইছে মেসি অর্থাৎ আর্জেন্টিনা জিতুক। আমার মনে হয়, যেই জিতুক, খেলাটা উপভোগ্য হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই মেসিকে নিয়ে ভবিষ্যদ্ববাণী করেন ‘বাল্যবন্ধু’। বলেন, “আমার মনে হয় মেসি গোল্ডেন বুট পাবেন। তবে কটা গোল করবে, সেটা বলতে পারব না। আমি বিশেষজ্ঞ নই।” উল্লেখ্য, আজ বিশ্বকাপ ফাইনালে স্পেন, আর্জেন্টিনা মুখোমুখি। ইতিহাসের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। গোলের হ্যাট্রিক করতে পারলেই গোল্ডেন বুটের মালিক হয়ে যাবেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.