বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক ছাত্র-সহ ৭ জনের। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হোসকোটে তালুকের সত্যওয়ারা গ্রামে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ৫টা ১৫ থেকে সাড়ে পাঁচটার মধ্যে দোব্বাসপেট হোসকোটে রোডে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, প্রথমে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ একটি বাইকে ধাক্কা মারে তারপর সেটি একটি ধাক্কা মারে একটি ট্রাকে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রাকটি রাস্তার উপরেই উলটে যায়। এখানেই শেষ নয়, ট্রাকের পিছনে থাকা অপর একটি চারচাকা গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। গোটা ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটারবাইকের চালক ছিটকে গিয়ে কয়েক ফুট দূরে গিয়ে পড়েন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
আরও পড়ুন:
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয় যান চালাচল। বন্ধ থাকে রাস্তা। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
সর্বশেষ খবর
-
ওঁদের জন্যই দিল্লির হোটেলে বাড়েনি মৃতের সংখ্যা! আগুনবন্দি অসহায়দের বাঁচিয়ে ‘হিরো’ আফজল-ওয়াসিমরা
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?