Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Nirmala Sitharaman

বাজেট নিয়ে নির্মলার জবাবি ভাষণে ভোটের অঙ্ক, ‘জনবিচ্ছিন্ন’, খোঁচা ডেরেকের

বুধবার লোকসভায় নির্মলার নিশানায় ছিল বাংলা আর বৃহস্পতিবার রাজ্যসভায় তামিলনাড়ু। তার মধ্যেই অবশ্য বাংলার দিকেও কটাক্ষ করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৫:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৫:২৭

options
link
বাজেট নিয়ে নির্মলার জবাবি ভাষণে ভোটের অঙ্ক, ‘জনবিচ্ছিন্ন’, খোঁচা ডেরেকের zoom
(বাঁ দিকে) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (ডান দিকে)। ছবি: ফাইল চিত্র।
Advertisement

অর্থনৈতিক দলিল নয়, রাজনৈতিক অস্ত্র। দেশের আসন্ন পাঁচ রাজ্যের ভোটের অঙ্ক কষেই সংসদে বাজেটের জবাবি ভাষণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

বুধবার লোকসভায় নির্মলার নিশানায় ছিল বাংলা আর বৃহস্পতিবার রাজ্যসভায় তামিলনাড়ু। তার মধ্যেই অবশ্য বাংলার দিকেও কটাক্ষ করে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যসভায় তিনি এদিন তামিলনাডু নিয়ে এতটা সময় ব্যয় করেছেন যে, বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে নাকি এটা কেন্দ্রীয় বাজেট তামিলনাড়ুর বাজেট, তা বোঝা যাচ্ছে না বলে কটাক্ষ করতে ছাড়েননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যের বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও সরব হন বাজেট বিতর্কে। তাঁর ভাষণেও বাংলার নির্বাচনের আঁচ পাওয়া গিয়েছে। গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পর্যন্ত বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার হবে বলে দাবি করেছেন শমীক। একই আলোচনায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন অভিনব কায়দায় কেন্দ্রকে আক্রমণ করেছেন। তিনি এদিন বাজেট নথিতে সাংসদদের কয়েকটি শব্দ খুঁজতে বলেন-মধ্যবিত্ত, বেকারত্ব, টাকার দরপতন, কৃষক আত্মহত্যা, পরিবেশ, সংখ্যালঘু, রেল সুরক্ষা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তারপরই ডেরেকের তীব্র কটাক্ষ যে, বাজেটে দেশের বাস্তব সমস্যার কোনও প্রতিফলন নেই। তা জনবিচ্ছিন্ন বাজেট ছাড়া আর কিছুই নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.