সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণধর্ষণ (Gangrape) যোগীরাজ্যে। তারপরই নির্যাতিতা ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করলেন। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বসতি জেলা। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ওই দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ৮, ৬ ও ১।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, গত বুধবার রাতে তাঁদের বাড়িতে চড়াও হয় দুই অভিযুক্ত। এরপর তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে। দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে চলে গেলে নির্যাতিতা ও তাঁর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেন। তবে তার আগে একটি ভিডিও রেকর্ড করে সেখানে অভিযুক্তদের নাম বলে যান তাঁরা।
[আরও পড়ুন: রোগী সেজে চিকিৎসকের চেম্বারে ঢুকে ডাকাতি, চিরকুটে ‘দুঃখিত’ লিখে গেল দুষ্কৃতী]
পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এক অভিযুক্তের বয়স ২৫। অন্যজনের বয়স ৪৫। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে আরও কেউ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, জমি সংক্রান্ত ঝামেলার কারণেই ওই অপরাধ করেছে অভিযুক্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, নারী নির্যাতনের ঘটনা উত্তরপ্রদেশে বারবার ঘটতে দেখা গিয়েছে সম্প্রতি। কিছুদিন আগেই এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৫ জনের বিরুদ্ধে। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
[আরও পড়ুন: স্কুলে ৮ বছরের দলিত ছাত্রীকে ধর্ষণ পিওনের! ক্ষোভে পুলিশের গাড়িতে আগুন জনতার]
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক