সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় ডিজে মেক্সিকান তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযুক্ত মুম্বইয়ের (Mumbai) এক যুবক। অভিযুক্তও একজন পেশাদার ডিজে বলেই জানা গিয়েছে। যুবকের বিরুদ্ধে হুমকি এবং আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেলেরও অভিযোগ এনেছেন তরুণী। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে সোশাল মিডিয়া মারফৎ তরুণীর সঙ্গে আলাপ হয় বান্দ্রার বাসিন্দা যুবকের। তরুণীর অভিযোগ, ২০১৯ সালে প্রথমবার নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্তা করেন যুবক। বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা মেক্সকান তরুণীর ম্যানেজার অভিযু্ক্ত ওই যুবক। ডিজে তরুণী জানিয়েছেন, কাজ না দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ করা হত তাঁকে। আপত্তিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হত।
[আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, লণ্ডভণ্ড হবে বাংলা?]
তরুণী জানান, এর মধ্যে ২০২০ সালে বিয়ে করেন যুবক। তার পরেও আচরণের পরিবর্তন হয়নি। কিছুদিন আগে অবধি ধর্ষণের পাশপাশি নোংরা মেসেজ করতেন যুবক। কাজ হারানোর ভয়ে, বদনামের চিন্তায় কিছু বলতে পারতেন না তিনি। গত সপ্তাহে ৩৫ বছরের ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বছর একত্রিশের তরুণী। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে যুবককে।
[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!