Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন? প্রশ্নটা শুনে সহজাত প্রবৃত্তিতেই উঠে দাঁড়িয়েছিলেন ডঃ অঞ্চিতা৷ তিনি চিকিৎসক৷ রোগীকে সারিয়ে তোলাই তাঁর ধর্ম৷ সে হাসপাতাল হোক বা বিমান, কোনও ফারাক পড়ে না৷ আর চিকিৎসকেরও কোনও অফ ডিউটি নেই৷ সে নমুনাই আরও একবার তুলে ধরলেন এই ভারতীয় চিকিৎসক৷ তাঁর তৎপরতাতেই মাঝআকাশে প্রাণে বাঁচলেন এক বিমানসেবিকা৷ পথ দুর্ঘটনায় … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/how-an-indian-doctor-responded-to-a-mid-air-medical-emergency/pid/50688/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ০৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ০৭:৪৫

options
link
মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইটে কোনও চিকিৎসক আছেন? প্রশ্নটা শুনে সহজাত প্রবৃত্তিতেই উঠে দাঁড়িয়েছিলেন ডঃ অঞ্চিতা৷ তিনি চিকিৎসক৷ রোগীকে সারিয়ে তোলাই তাঁর ধর্ম৷ সে হাসপাতাল হোক বা বিমান, কোনও ফারাক পড়ে না৷ আর চিকিৎসকেরও কোনও অফ ডিউটি নেই৷ সে নমুনাই আরও একবার তুলে ধরলেন এই ভারতীয় চিকিৎসক৷ তাঁর তৎপরতাতেই মাঝআকাশে প্রাণে বাঁচলেন এক বিমানসেবিকা৷

পথ দুর্ঘটনায় প্রয়াত দোহারের কালিকাপ্রসাদ

স্ত্রীর এই সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৌরভ কুমার৷ মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ ১৩০’ উড়ান অকল্যান্ড ছাড়িয়ে যাচ্ছিল কুয়ালালামপুরের দিকে৷ মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন এক বিমানসেবিকা৷ আর এক বিমানসেবিকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়ে যান৷ খোঁজ করেন অন বোর্ড কোনও ডাক্তার আছেন কিনা৷ সে প্রশ্ন কানে যায় ডঃ অঞ্চিতার৷ উঠে দাঁড়ান তিনি৷ হাতের কাছে চিকিৎসার যা সরঞ্জাম পেয়েছেন তা দিয়েই সেবা করেন রোগীরা৷ উড়ান মাঝপথে থাকায় খানিকটা আশঙ্কা ছিল৷ কেননা ফিরে আসা বা গন্তব্যে পৌঁছনো যাই হোক না কেন, তাতে ক্ষতি হতে পারত রোগীর৷ কিন্তু অঞ্চিতার মুন্সিয়ানায় সুস্থ হয়ে ওঠেন ওই বিমানসেবিকা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইন্ডাস্ট্রি এত খারাপ হলে ছেড়ে দেওয়া উচিত কঙ্গনার: করণ

অন বোর্ড চিকিৎসকের উপস্থিতি নিয়ে এমনিতেই চিন্তায় থাকেন যাত্রীরা৷ সেখানে যাত্রী হয়েও চিকিৎসকের ভূমিকা পালন করে, উদাহরণ তৈরি করলেন ডঃ অঞ্চিতা৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.