‘মেলোডি ইতনি চকোলেটি কিউ হ্যায়?’ কে জানত ৯০-এর দশকের বাচ্চাদের প্রিয় ১ টাকার চকোলেট একদিন ভারত-ইটালির কূটনীতির ‘মিষ্টি’ প্রতীক হয়ে উঠবে!
গত মঙ্গলবার ইটালিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই ‘বন্ধু’র একাধিক ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুধু তা-ই নয়, মেলোনিকে এক প্যাকেট ‘পার্লে’র ‘মেলোডি’ চকোলেটও উপহার দেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল নেটিজেনদের মধ্যে। এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিয়েছে ‘মেলোডি’র প্রস্তুতকারক সংস্থা পার্লে প্রোডাক্টসও। সমাজমাধ্যমে তারা জানিয়েছে, ‘১৯৮৩ সাল থেকে আমরা সম্পর্ককে মধুর করে তুলছি।’
আরও পড়ুন:
কিন্তু ‘মেলোডি’ কীভাবে এই বিখ্যাত ট্যাগলাইনটি পেল? বছরটা ১৯৮৩। জনপ্রিয় কপিরাইটার সুলেখা বাজপাই এই লাইনটির রচনা করেছিলেন। এরপর থেকেই এটি ‘পপ-কালচারে’র অংশ হয়ে ওঠে। তবে শুধু ট্যাগলাইন নয়, চকোলেটটিও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। শিশু থেকে বৃদ্ধ আজও সবার এটি প্রিয়। চকোলেটটি ছোট শহরগুলির দোকান এবং রাস্তার ধারের দোকানগুলিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দ্রুত খ্যাতি লাভ করে। চকোলেটটির প্রচারে কোনও তারকা যুক্ত ছিলেন না কিন্তু এটির স্বাদ এবং স্বল্প মূল্যের কারণে শিশু থেকে বৃদ্ধ সকলের কাছেই প্রিয় হয়ে ওঠে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব