সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টায়ার পাংচার হওয়ায় এক ঘণ্টা অপচয়। গাড়ির গোলযোগের জন্য অমরনাথ ফেরত তীর্থযাত্রীরা জঙ্গি হামলার মুখে পড়েছিলেন। ঘটনার পর এই তত্ত্ব উঠে এলেও, সাম্প্রতিক তথ্যে স্পষ্ট পুণ্যার্থীদের কিছু ভুলও সমান দায়ী। সূত্রের খবর, টায়ার পাংচার হওয়ার আগে দর্শনার্থীরা দু’বার থেমেছিলেন। একবার তাঁরা জাফরান কেনার জন্য বাস থামান। দ্বিতীয়বার যাত্রীদের কেউ ক্রিকেট ব্যাট কিনতে বাস থেকে নেমেছিলেন। জোড়া শপিংয়ে ঘণ্টাখানেক দেরি হয়ে যায়। তার ফলে অন্ধকারের মধ্যে বেঘোরে মৃত্যু।
[অমরনাথ যাত্রীদের উপর হামলার ‘মাস্টারমাইন্ড’ কে এই ইসমাইল?]
অমরনাথ যাত্রীদের উপর হামলায় গোটা দেশ তোলপাড়। ঘটনার কারণ খতিয়ে দেখাও শুরু হয়েছে । সামান্য অসতর্কতার সুযোগে কয়েকজন তীর্থযাত্রীকে ঝাঁজরা করে দিয়েছিল জঙ্গিরা। ঘটনার নেপথ্যে নাম উঠে এসেছে লস্কর জঙ্গি আবু ইসমাইলের। সূত্রের খবর, বাসটি পথে বেশ কিছু কারণে দেরি করে। এর ফলে জঙ্গিরা নিজেদের গুছিয়ে নেয়। যে কাজগুলি এড়ানো যেত, তা করতে গিয়ে অহেতুক বিলম্ব করে ফেলেন যাত্রীরা। জম্মু আসার পথে অনন্তনাগে জঙ্গিরা বাসটিকে নিশানা করে। তার কিছু আগে বাসটির টায়ার ফাটে। এর মেরামতিতে বেশ কিছুটা সময় চলে যায়। সূত্রের খবর, টায়ার পাংচারের পাশাপাশি যাত্রীদের কিছু সিদ্ধান্তের জন্য বাসটির গন্তব্যে যেতে দেরি হয়ে যায়। ১০ জুলাই বাসটি শ্রীনগর থেকে বিকেল সাড়ে চারটে নাগাদ ছাড়ে। প্রথমে বাসটি পাম্পোরে দাঁড়ায়। পাম্পোর জাফরানের জন্য বিখ্যাত। সুগন্ধী জাফরানের কিনতে বেশ কয়েকজন যাত্রী বাস নেমেছিলেন। এরপর পাম্পোর ছেড়ে বাসটি ১৫ কিলোমিটার দূরের অবন্তীপুরায় থামে। অনন্তনাগ জেলার এই শহরের ক্রিকেট ব্যাটের সুনাম আছে। যাত্রীদের কারও কারও তা নিয়ে আগ্রহ ছিল। তাই তীর্থ সেরে ফেরার পথে অবন্তীপুরায় বাসটি থামানো হয়। কয়েকজন ব্যাট কেনেন। পাম্পোর এবং অবন্তীপুরায় জোড়া শপিংয়ের জন্যে বাসটি প্রায় এক ঘণ্টা লেট করে। এর ফলে জম্মু পৌঁছাতে দেরি হয়ে যায়। বাতুঙ্গের নিরিবিলি জায়গায় ঘন অন্ধকারে এসকর্টহীন বাসটিকে সহজে নিশানা করে ফেলে আততায়ীরা। বাস ঘিরে চলে গুলিবৃষ্টি।
[বারবার অমরনাথ, কেন নিশানায় নিরাপরাধ পূণ্যার্থীরা?]
দু’বার বাস থামানোর জন্য যাত্রী এবং ট্যুর অপারেটরের অপরিণামদর্শীতাকে দুষছেন বিশেষজ্ঞরা। কারণ দুর্গম ওই রাস্তায় রাতে বাস চালানোর নিয়ম নেই। তারপরও বাসটি কীভাবে চলল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি টায়ার ফাটার আগে যাত্রীদের শপিংয়ের সিদ্ধান্ত ছেলেমানুষির পরিচয় বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। জাফরান আর ক্রিকেট ব্যাটের নেশায় তাদের জীবন শেষ হয়ে গেল।
সর্বশেষ খবর
-
‘ই-২০ না পোষালে বেশি দামে খাঁটি পেট্রল কিনুন’, গাড়ি খারাপের অভিযোগ উড়িয়ে বার্তা গড়কড়ির
-
‘নয়া সফরের মানসিক প্রস্তুতি’, ‘বিগ বস’ চর্চা উসকে আচমকা নামবদল প্রসঙ্গে সায়ক
-
পাশে রয়েছেন ‘দাদা’ শুভেন্দু! বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারাদপ্তরে নিয়োগ
-
মানা হচ্ছে না লোধা আইন! জরুরি সভার আগে সিএবির চিঠির শর্তে রোষ ময়দানে
-
মশার হাত থেকে বাঁচতে ধূপ! শ্বাসযন্ত্রকে ফেলছেন ঝুঁকিতে, নতুন সমীক্ষায় উদ্বেগ