সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পরে দিল্লির মেয়র (Delhi Mayor Election) নির্বাচন হয়েছে বুধবার। সেদিন রাতেই নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল দিল্লি। পুরনিগমের সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য ভোটাভুটির সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দিল্লির (Delhi) কাউন্সিলররা। মারধর, জলের বোতল ছোঁড়া- কিছুই বাদ যায়নি। বিজেপি কাউন্সিলরের হেনস্থার মুখে পড়েন নয়া মেয়র শেলি ওবেরয়।
নতুন মেয়র নির্বাচনের পরেই শুরু হয় স্ট্যান্ডিং কমিটির (Delhi Municipality Standing Committee) ৬ সদস্যের ভোট। বুধবার বিকেলে শুরু হওয়া এই বৈঠকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আপ ও বিজেপি সাংসদরা। নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ব্যালট বক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি, মারামারির সঙ্গে চিৎকার করতে থাকেন দুই শিবিরের নেতারা। জলের বোতলও ছোঁড়া হয় বিরোধী পক্ষের দিকে। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারল হাতি, পরীক্ষা দিতে যাওয়ার সময় মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু]
ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির মেয়র পদপ্রার্থী উঠে এসে মাইক ছিঁড়ে নিচ্ছেন। তবে বিজেপির মেয়র পদপ্রার্থী শিখা রাই বলেন,”আমরা মেয়রের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলাম।” প্রবল বিশৃঙ্খলার মধ্যে ১৩ বার মুলতুবি হয়ে যায় এই অধিবেশন। আপ ও বিজেপি দুই তরফেই একাধিক অভিযোগ আনা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পুলিশেও অভিযোগ করার পরিকল্পনা রয়েছে দলের।
বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নতুন মেয়র শেলি। তিনি বলেন, “বিজেপি কাউন্সিলররা আমাকে মারধরের চেষ্টা করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হচ্ছিল। তার মধ্যেই এহেন ঘটনা আসলে বিজেপির গুণ্ডামির নিদর্শন। একজন মহিলাকেও আক্রমণ করতে আটকায় না তাদের।” শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন।
[আরও পড়ুন: লাগে টাকা দেবে চিন, দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ জিনপিং!]
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর