ঝাঁসি, ৮ সেপ্টেম্বর: স্মার্টফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য গ্রাহকদের কাছে লক কোড ব্যবহারের সুবিধা দেওয়া হয়৷ কিন্তু এই ফোন লক করাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার৷ মোবাইলের প্যাটার্ন লক খুলে না দেওয়ার জন্য সন্দেহের বশে স্ত্রীকে খুন করালো তাঁর স্বামী৷
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে৷ স্মার্টফোন কেনার এক মাসের মধ্যেই হাবভাব বদলে গিয়েছিল পুনম ভার্মার, এমনটাই দাবি করেছেন তাঁর স্বামী বিনীত কুমার দিবাকর৷ সংসারের কর্তব্য, সন্তানের দেখাশোনা কোনও কিছুতেই মন ছিল না ঝাঁসির এই তরুণী গৃহবধূর৷ স্বামী ফোনটি দেখতে চাইলে এড়িয়ে যেতেন৷ প্যাটার্ন লক করে রেখেছিলেন মোবাইলটি৷ সেই লক খোলার কথা বলা সত্ত্বেও শোনেনি পুনম৷ এই জন্যই রাগে তাঁকে খুন করার সুপারি দেন বিনীত কুমার দিবাকর৷
২৯ অগাস্ট বিনীতের দুই বন্ধুর হাতেই খুন হন পুনম৷ রাতে মায়ের দেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকদের জানায় পুনম-বিনীতের চার বছরের মেয়ে৷ এরপরই বিনীতের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ৷
পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে বিনীত৷ সে পুলিশকে জানিয়েছে, পুনমকে শ্বাসরোধ করে খুন করার জন্য দুই বন্ধুকে সুপারি দিয়েছিল সে৷ ডাকাতির ঘটনা সাজানোর জন্য তারা আলমারি খুলে তছনছ করে চম্পট দেয়৷ খুনে সাহায্য করার জন্য বন্ধুদের ৮০ হাজার টাকাও দিয়েছিল বিনীত৷ এই ঘটনার প্রসঙ্গে ঝাঁসির এসপি দীনেশকুমার সিং-এর বক্তব্য, খুনের সময় ব্যবসার কাজে কানপুরে ছিল বিনীত৷ পরে পুলিশ তার মোবাইলের কল লিস্ট ঘেঁটে ও জেরা করে জানতে পারে আসল ঘটনা৷ যদিও পুলিশের সন্দেহ শুধু স্মার্টফোন নয়, খুনের আরও কিছু কারণ রয়েছে নিশ্চয়ই৷ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ বিনীত কুমারের সহযোগীদের খোঁজেও তল্লাশি চালাচ্ছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?