সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকে অটোচালকদের দৌরাত্ম্যের কাহিনী৷ যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া থেকে শুরু করে মারামারির ঘটনা এখন জলভাত৷ তবে এরই মধ্যে কিছু অটোচালকদের মানবিক দিক মন ছুঁয়ে যায়৷ যদিও সেই ঘটনা নেপথ্যেই থেকে যায়, তবুও তা প্রমাণ করে যে ‘মানুষের মধ্যে মানুষ’ আজও বেঁচে আছে৷ এমনই এক অটোচালক হচ্ছেন হায়দরাবাদের বাবা৷ বিপদে পড়া এক যাত্রীকে নিজের সঞ্চয় থেকে ৩ হাজার টাকা দিয়ে সাহায্য করে বড়সড় সমস্যা থেকে বাঁচালেন তিনি৷
[‘তিন তালাকের আবার অপব্যবহার কী?’]
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ভারিজাশ্রী বেণুগোপাল নামে এক তরুণী নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, ভিসার ফি বাবদ তাঁর প্রয়োজন ছিল ৫ হাজার টাকা৷ অটোয় উঠে ব্যাগ হাতড়ে তিনি দেখেন সঙ্গে রয়েছে মাত্র ২ হাজার টাকা৷ পুরো টাকা না দিলে ভিসার ইন্টারভিউ দিতে পারবেন না তিনি৷ উপায় না পেয়ে অটোচালক বাবাকে বিপদের কথা জানান তিনি৷ প্রায় ১৫টি এটিএম ঘুরেও টাকা পাননি ওই তরুণী৷
[১০১টি দেশের নাগরিকদের খাবার খাইয়ে রেকর্ড এই গুরুদ্বার]
প্রায় কান্নায় ভেঙে যখন পড়তে যাচ্ছিলেন ওই তরুণী, তখনই ত্রাতা হিসেবে এগিয়ে এলেন বাবা৷ ব্যাঙ্কে গিয়ে নিজের সেভিংস অ্যাকাউন্ট থেকে ৩ হাজার টাকা তুলে দেন ভারিজাশ্রীর হাতে৷ তার দৌলতে ভিসা ইন্টারভিউ দিতে সক্ষম হন ওই তরুণী৷ একজন অপরিচিত অটোচালকের মহানুভবতায় বাক্যহারা হয়ে যান ভারিজাশ্রী৷ সেই কথাই ফেসবুকে লিখে সকলকে জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান