সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতুড়ে ডাক্তারের কাছে অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রীর। পরিবারের অভিযোগের পর গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ডাক্তারকে। আটক করা হয়েছে ওই ছাত্রীর প্রেমিককেও।
[রাখির অনুষ্ঠানে ছাত্রীদের হেনস্তার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে]
পুলিশ সূত্রে খবর, রবিবার হায়দরাবাদের বেসরকারি নার্সিংহোমে অবৈধভাবে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হয় ১৯ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর। সোমবার, ওই ছাত্রীর মা-বাব বানাস্থালীপুরম থানায় অভিযোগ জানান। তারপরই সক্রিয় হয় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ডাক্তারকে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে গর্ভপাত করানো, প্রাণনাশ ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে গর্ভবতী হয় পড়ে ওই ছাত্রী। লোকলজ্জার ভয়ে গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে গর্ভধারণের পর প্রায় ৭ মাস পার হয়ে যাওয়ায় বেআইনি পথ বেছে নেয় প্রেমিক যুগল। আর তাতেই ঘটে বিপত্তি। হাতুড়ে ডাক্তারের দেওয়া ওষুধ খাওয়ার পর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় ওই ছাত্রীর শরীর থেকে। তড়িঘড়ি তাঁকে ফের সেই নার্সিংহোমে নিয়ে যায় তাঁর প্রেমিক। কিন্তু পরিস্থিতি দেখে হাত তুলে নেন অভিযুক্ত ডাক্তার। অন্য একটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ওই ঘটনায় মৃত ছাত্রীর প্রেমিককেও আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[পিছু ধাওয়া করে ‘মগনলাল’কে জালে তুললেন জওয়ানরা]
সর্বশেষ খবর
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত
-
গাড়ি-এসি নয়, হাতে থাকুক ১ লক্ষ! সরকারি ডাক্তারদের বেতনবৃদ্ধির সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
-
তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?