সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের সপ্তাহেই বিয়ে। নতুন জীবন শুরুর আগে মনে হয়েছিল, নিজের হাসিটা আরও সুন্দর করে তুললে কেমন হয়? সেখানেই বিপত্তি। হাসির অপারেশন করতে গিয়েই প্রাণ হারালেন যুবক। হায়দরাবাদের (Hyderabad) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম লক্ষ্মী নারায়ণ ভিনজাম। ২৮ বছর বয়সি নারায়ণ হায়দরাবাদের বাসিন্দা। তাঁর বাবা রামুলু ভিনজাম জানিয়েছেন, পরের সপ্তাহেই ছেলের বিয়ে ঠিক করা ছিল। কিন্তু বিয়ের আগে ছেলে যে স্মাইল অপারেশন করাচ্ছেন, সেই নিয়ে কিছুই জানতেন না তাঁরা। পরিবারের কাউকে না বলেই স্মাইল অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। সেখানেই বিপত্তি।
[আরও পড়ুন: সরকারের MSP প্রস্তাব খারিজ, ২১শেই ‘দিল্লি চলো’ কৃষকদের]
গত ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ডেন্টাল ক্লিনিকে স্মাইল ডিজাইনিং অপারেশন করাতে গিয়েছিলেন নারায়ণ। সেখানেই অপারেশন চলাকালীন অজ্ঞান হয়ে পড়েন। রামুলু জানিয়েছেন, ছেলে অজ্ঞান হতেই ডেন্টাল ক্লিনিকের কর্মীরা তাঁকে খবর দেন। সঙ্গে সঙ্গে ডেন্টাল ক্লিনিকে পৌঁছন তিনি। সেখান থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নারায়ণকে। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ওই ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নারায়ণের মৃত্যুর তদন্তও শুরু হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ক্লিনিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ক্লিনিকে এর আগে কোনও অপারেশন চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেছিল কিনা, সেই বিবরণও খতিয়ে দেখা হচ্ছে। তবে বিয়ের আগে নিজের হাসিটা সুন্দর করতে গিয়ে এই শাস্তি, মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: IITর স্বপ্ন নিয়ে কোটায়, ৯ দিন নিখোঁজ থাকার পর চম্বলের জঙ্গলে উদ্ধার পড়ুয়ার দেহ]
সর্বশেষ খবর
-
প্রতীক্ষার অবসান, ভারতের বাজারে পা ৪৪৩ সিসির রয়্যাল এনফিল্ডের, জেনে নিন দাম, ফিচার
-
যুদ্ধের আবহে বিদেশি মুদ্রার সংকট! ত্রাতা হয়ে রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার ভরালেন প্রবাসী ভারতীয়রা
-
দু’টাকায় পুজোর জামা, ১০ টাকার ডিটারজেন্ট ফ্রি! দুস্থ খুদেদের মুখে হাসি ফোটাচ্ছেন বীরভূমের মাস্টারমশাই
-
মিনিমালই নয়া ট্রেন্ড, পঞ্চমী-ষষ্ঠীতে একরঙা কুর্তির সঙ্গে নজর কাড়বে এই ৪ ধরনের ওড়না
-
জন্মাষ্টমীর পর নন্দ উৎসবে মাতল মায়াপুর, হরিনাম সংকীর্তন আচার-অনুষ্ঠানে মুখর মন্দির চত্বর