সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে নিত্যদিন অশান্তি লেগেই ছিল। কিন্তু গত ১৫ দিন ধরে শাশুড়ি-বউমার মধ্যে বিবাদ ছিল চরমে। যার পরিণত হল ভয়ংকর। এক কাপ চায়ের জন্য বউমার গলা টিপে খুন করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত বধুর নাম আজমিরী বেগম। গত দিন ১৫ ধরে শাশুড়ি, ফারজানার সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আজমিরীর কাছে এক কাপ চা চেয়েছিলেন ফারজানা। কিন্তু তা নিয়েও দুজনের মধ্যে গোল বাঁধে। ফের একদফা ঝগড়া করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণ পর রান্নাঘরে যান আজমিরী। তখনই তাঁর পিছন পিছন গিয়ে একটি ওড়না পেঁচিয়ে আজমিরীর গলা চেপে ধরেন ফারজানা। সেখানেই মৃত্যু হয় আজমিরীর।
এই ঘটনা প্রসঙ্গে আত্তাপুর পুলিশ থানার উচ্চ আধিকারিক জানিয়েছেন, দুজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। বেশ কিছু দিন ধরে তাঁদের মধ্যে বিবাদ তীব্র হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারজানার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চলছে।
সর্বশেষ খবর
-
‘দলবিরোধী কাজে বিধায়ককেও রেওয়াত নয়’, সাফ বার্তা শমীকের, সাসপেন্ডেড ৩ বিজেপি নেতা
-
‘যেখানে হাত দিচ্ছি পচা-দুর্গন্ধ, ব্রিগেডকে জেল বানাতে হবে’, তৃণমূলকে খোঁচা শুভেন্দুর
-
রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা উধাও! আদালতের হস্তক্ষেপ চেয়ে বিস্ফোরক অখিলেশ
-
নবান্নে শুভেন্দু-অশ্বিনী বৈঠকে কাটল জট, অবশেষে কাজ শুরু হাওড়ার বামনগাছি রেলব্রিজের
-
এবার কি টেস্ট দলেও সুযোগ? ‘নিয়মিত প্র্যাকটিস করছি’, আত্মবিশ্বাসী বৈভব