সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ে রুবি রায়ের থুড়ি রাইয়ের কথা? বিহারের একদা শীর্ষ স্থানাধিকারি৷ সৌজন্যে স্বনামধন্য এই ছাত্রীর কিছু বক্তব্য৷ যেমন – রাষ্ট্রবিজ্ঞান নিয়ে জিজ্ঞাসা করা হলে তার উত্তর, ওটা হেঁসেলের পাঠ৷ তুলসীদাস নিয়ে রচনার অনুরোধের তার উক্তি, ‘প্রণাম তুলসীদাসজী’৷ মহান এই কীর্তির রহস্য এবারে ভেদ হয়েছে৷
রুবি নয় এর জন্য দায়ী তাঁর বাবা৷ অভিযোগকারী স্বয়ং কীর্তিমান রুবি রাই৷ সে তো শুধু পাশ করিয়ে দেওয়ার আবদার করেছিল বাবার কাছে৷ বাবাই তাকে শীর্ষস্থান দিয়েছে৷ এর জন্য বিষ্ণু রায় কলেজের অধ্যক্ষ বাচ্চা রাইয়ের অবদানও কম নয়৷ এই দু’জনের বদান্যতায় আজ শ্রীঘরে বিহারের প্রাক্তন টপার রুবি৷
অন্যান্য শীর্ষস্থানাধিকারি অবশ্য ১৪ জনের প্যানেল কমিটির দ্বিতীয় পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে গিয়েছেন৷ বাবার ভালবাসার উপহারে শুধু গারদে ঠাঁই হয়েছে রুবির৷ প্রাক্তন শীর্ষস্থানাধিকারি নিজেও মনে করেন সর্বোচ্চ নম্বর পাওয়ার যোগ্য সে ছিল না৷ বড়জোর দ্বিতীয় বিভাগে পাশ করলেও হত৷ শুধু বাবার ভালবাসার ঠেলায় আজ তার এই হাল৷
সর্বশেষ খবর
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?
-
পকসো আইন লঙ্ঘন! সমাজমাধ্যম জুড়ে শিশু নিগ্রহের কনটেন্ট, কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের
-
বর্ষায় গোয়ায় ৪০ শতাংশ বেড়েছে ‘মাইক্রোকেশন’, পর্যটনের নয়া ধারায় গা ভাসাবেন নাকি?
-
ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে