সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার একটি মানবহীন ড্রোন বা ইউএভি আছড়ে পড়ল পাক সীমান্তে। শুক্রবার ভোরে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাগের লাডোলি গ্রামে ভেঙে পড়ে ড্রোনটি। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুলেমান চৌধুরি জানাচ্ছেন, ভোর সাড়ে তিনটে নাগাদ তাদের কাছে ড্রোন ভেঙে পড়ার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে।

তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য খবর এখনও পর্যন্ত নেই বলে সেনা সূত্রে খবর। পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর ঢোকার রাস্তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম কাঠুয়া। নাশকতার ঘটনা প্রায়ই ঘটে এখানে। ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত হওয়ায় জঙ্গি হানা, বোমা বা গুলির লড়াইয়ের ঘটনা এখানে নতুন নয়। জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও এখানে আকছার হচ্ছে। তবে ভারতীয় বায়ুসেনার ড্রোন ভেঙে পড়ায় বেশ কিছুটা হতচকিত স্থানীয় বাসিন্দারা।

সেনা সূত্রে খবর যেখানে এই ইউএভি ভেঙে পড়েছে, সেখানে কাছাকাছি কোনও লোকালয় নেই। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ড্রোনটি ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। অবশ্য নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সেনা। তদন্ত চলবে বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
রথযাত্রায় কলকাতায় কাজল, বৃষ্টিস্নাত শহরে কেন বঙ্গতনয়ার ‘ঝলমলে’ আবির্ভাব?
-
১৫০ কোটির সম্পত্তি নিয়ে বিবাদ, গাজিয়াবাদে বাবাকে গুলিতে ঝাঁজরা করল মদ্যপ ছেলে!
-
শ্রেয়স-বিরাটের অর্ধশতরানেও হল না বড় স্কোর, ২৩৩ রানেই গুটিয়ে গেল ভারত
-
গাড়ি-এসি নয়, হাতে থাকুক ১ লক্ষ! সরকারি ডাক্তারদের বেতনবৃদ্ধির সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
-
তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?