সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার জগতে শত্রুর হানা রুখতে আরও সক্রিয় হচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF)৷ আমদানি করা হবে এমন ল্যাপটপ, যা সম্পূর্ণ হ্যাকিং প্রুফ৷ অতি বড় হ্যাকারও যেখান থেকে তথ্য চুরি করার সাহস পাবে না বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, খুব শিগগিরি আইএএফ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে এই নতুন ল্যাপটপগুলি৷
এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই
বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানি ও চিনের হ্যাকারদের নজরে রয়েছে ভারতীয় সেনার সাইটগুলি৷ একাধিকবার হ্যাকারদের কবলেও পড়তে হয়েছে সাইটগুলিকে৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সেনাকর্মীরা নিজস্ব ল্যাপটপ ব্যবহার করার সময় সুযোগ বুঝে থাবা বসিয়েছে হ্যাকাররা৷ সেই কারণেই কর্মীদের হ্যাক-প্রুফ ল্যাপটপ দেবে আইএএফ৷ যাতে ইন্টারনেটের বদলে থাকবে শুধু এয়ার ফোর্স নেটওয়ার্ক (AFNET)৷ শুধু বিমানবাহিনীর ঘাঁটিগুলিতেই সক্রিয় থাকবে এই নেটওয়ার্ক৷
আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!
কেবল ল্যাপটপ নয়, কর্মীদের হাতে হ্যাক-প্রুফ স্মার্টফোনও তুলে দিতে চলেছে ভারতীয় বিমানবাহিনী৷ যাতে থাকবে ভিডিও ও ভয়েস কলিংয়ের সুবিধা৷ সবটাই এয়ার ফোর্স নেটওয়ার্কের অধীনে৷ তবে এতে স্মার্ট অ্যাপ গুলি ব্যবহার করা যাবে না৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই গড়ে তোলা হবে৷ বিশেষজ্ঞদের মতে, স্মার্ট অ্যাপের জনপ্রিয়তাই সাম্প্রতিক কালে অনেক গোপন তথ্য ফাঁস হওয়ার জন্য দায়ী৷ সেই কারণেই এই পদক্ষেপ৷
আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ