Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

‘মালিয়ার মতোই আমার ঋণ মকুব হোক’, আর্জি সাফাইকর্মীর

“মালিয়ার যদি ঋণ মুকুব হতে পারে, তাহলে আমার কেন হবে না?” চিঠি লিখে ব্যাঙ্ককে প্রশ্ন ভাউরাওয়ের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২১, ১৭:৫৯

options
link
‘মালিয়ার মতোই আমার ঋণ মকুব হোক’, আর্জি সাফাইকর্মীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমানাধিকার চাই৷ “বিজয় মালিয়ার যদি ঋণ মুকুব হতে পারে, তাহলে আমার কেন হবে না?” স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে(এসবিআই) চিঠি দিয়ে এই প্রশ্নই করেছেন নাসিকের এক সাফাইকর্মী৷ মালিয়ার মতো তাঁর ঋণও মকুব করার আবেদন জানিয়েছেন তিনি৷

নাসিকের ত্র্যম্বকেশ্বর পুরসভার সাফাইকর্মী ভাউরাও সোনাওয়ানে৷ ছেলের চিকিৎসা করানোর জন্য ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তিনি৷ সেখানে কিংফিশার মালিক বিজয় মালিয়ার ঋণের পরিমান প্রায় ৭০০০ কোটি৷ কিংফিশার এয়ারলাইন্স এখন বন্ধ৷ ফলে তাদের কাছ থেকে ঋণের অর্থ আদায় করাও এখন বিশ বাঁও জলে৷ এই পরিস্থিতিতে সম্প্রতি মালিয়ার প্রায় ১২০০ কোটি পাওনা তাদের হিসাবের খাতা থেকে কার্যত মুছে দেওয়ার অভিযোগ ওঠে  এসবিআই-এর বিরুদ্ধে৷ পরে সংসদে এই নিয়ে প্রশ্ন তোলা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, “কিংফিশারের ঋণ মোটেই মকুব করা হয়নি৷ ব্যাঙ্কের হিসাবে তা নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হিসাবে গণ্য করা হবে৷ মুছে দেওয়ার অর্থ ঋণ মকুব করা নয়৷ তা আদায় করতে সব ধরনের চেষ্টাই চলবে৷”

Advertisement

এই ঘটনার জেরেই ‘মালিয়ার মতো’ এসবিআইকে তাঁর ঋণও মকুব করে দেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছেন ভাউরাও৷ যাতে তিনি লিখেছেন, “মালিয়ার ঋণ মকুবের মতো ভাল সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানাচ্ছি৷ মালিয়ার মতোই আমারও প্রায় দেড় লক্ষ টাকা ঋণও মকুব করা হোক৷” যদিও ব্যাঙ্কের তরফে এখনও কোনও উত্তর পাননি তিনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.