সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল নাকি যুদ্ধক্ষেত্র বোঝা মুশকিল। ডাক্তারের সঙ্গে লড়াই চলছে রোগীর। এমনই ঘটনা দেখা গেল হিমাচল প্রদেশে। সোমবার সেরাজ্যের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজের এক ডাক্তারের বিরুদ্ধে রোগীকে মারধোরের অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, অর্জুন পানওয়ার কিছু শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে যান। শ্বাসকষ্ট হওয়ায় পানওয়ার অন্য ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন। তাঁর দাবি, বিনা কারণে তাঁর সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন ডাক্তার। পানওয়ার এই আচরণের প্রতিবাদ করার পরেই শুরু হয় বচসা। এই বচসা থেকেই পরবরতিকালে বর আকার ধারণ করে। মারামারিতে জড়িয়ে পরে দুই পক্ষই।
পানওয়ার বলেন, “আমার ব্রঙ্কোস্কপি করানো হয় এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যখন আমি অক্সিজেন চাইলাম, তখন ডাক্তার আমার হাসপাতালে ভর্তি নিয়ে প্রশ্ন তোলেন।” তিনি আরও বলেন, “আমি তাঁকে অনুরোধ ভদ্রভাবে কথা বলার জন্য। কিন্তু তিনি মারামারি শুরু করেন। নিজের পরিবারের সঙ্গেই এমনভাবে কথা বলেন কিনা জিজ্ঞেস করায় আমাকে মারতে শুরু করেন।”
IGMC शिमला का ये वीडियो बिस्तर पर लेटा हुआ व्यक्ति एंडोस्कोपी करवाने अस्पताल आया था।
बात कुछ भी हुई हो इस तरह का व्यवहार किसी डॉक्टर द्वारा निंदनीय है, डॉक्टर भगवान का रूप है पर इस तरह के कुछ लोग इस प्रोफेशन पर सवालिया निशान खड़े करते है
अगर बात हाथापाई तक आई है तो इसके कारण… pic.twitter.com/IWYWHLp0Ob
— Gems of Himachal (@GemsHimachal) December 22, 2025
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিছানায় শুয়ে থাকা পানওয়ারকে বারবার মারছেন ওই ডাক্তার। এরপরেই হাসপাতালে ভিড় জমে যায়। ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন সকলেই।
এই ঘটনায় শিমলার আইজিএমসি হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালের সুপারিনটেনডেন্ট (এমএস) ডাঃ রাহুল রাও বলেন, এই কমিটি বিষয়টির তদন্ত করছে এবং কয়েক ঘন্টার মধ্যেই রিপোর্ট জমা দেবে। তিনি আরও বলেন, অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের