সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মহিলাদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠল দুই আইআইটি পড়ুয়ার বিরুদ্ধে৷ আইআইটি ক্যাম্পাসের ভিতরেই তিন ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ৷
জানা গিয়েছে, ওই দুই ছাত্রর নাম কুণাল কুম্ভকার এবং অজয় দে৷ এই দুই ছাত্র আইআইটি গুয়াহাটির সিভিল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র৷ ক্যাম্পাসের ভিতরে তাঁরা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ৷ সম্প্রতি, গুয়াহাটি আইআইটিতে অনুষ্ঠিত হয়েছিল বার্ষিক ফেস্ট৷ সেখানে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই ক্যাম্পাসে এসেছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী৷ আর তাঁদেরই মদ্যপ অবস্থায় যৌন হেনস্তা করে ওই দুই ছাত্র৷
কুণাল এবং অজয়ের বিরুদ্ধে গুয়াহাটি থানায় মামলা রুজু করা হয়েছে৷ আপাতত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷
অগ্নিকাণ্ডে মৃত ৫৯ জন, এক বছরের কারাদণ্ড উপহার হলের মালিকের)
সর্বশেষ খবর
-
কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি
-
পুজোয় এবার নাট্যোৎসব, নেই নট-নটী! কলকাতার এই মণ্ডপে কুশীলব দর্শনার্থীরাই
-
সুইডেনের বুকে এক টুকরো কলকাতা! শিকড়ের খোঁজে দুর্গা আরাধনার আয়োজন লান্ডে
-
সন্তানের জন্য এক মায়ের একাকী লড়াই, কতটা জমল পরিণীতির ‘শ্যক : ট্রাস্ট নো ওয়ান’?
-
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু