সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের অন্তত ৪৮ হাজার বুথকে কেন্দ্র করে যত বেশি সংখ্যক সম্ভব মানুষের পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা৷ গুজরাটে আসন্ন নির্বাচনে ১৮২টির মধ্যে ১৫০টি আসন জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নামছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷
তাঁর সহজ ব্যাখ্যা, “নরেন্দ্রভাই যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিজেপি গুজরাটে ১২০টি আসন জিতেছে৷ এখন মোদি প্রধানমন্ত্রী, তাই ১৫০ আসন জেতা উচিত আমাদের৷” খাওয়া-ঘুম ভুলে এখন গুজরাতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যাচ্ছেন অমিত শাহ৷ চষে বেড়াচ্ছেন প্রতিটি বুথ, ঘনঘন বৈঠক করছেন বিজেপি কর্মীদের সঙ্গে৷ কংগ্রেসের শক্ত ঘাঁটি মধ্য গুজরাটের দেবালিয়া গ্রাম-সহ আদিবাসী অঞ্চলের দরজায় দরজায় ছুটে বেড়াচ্ছেন শাহ৷ বিজেপি কর্মীদের সতর্ক করে বলেছেন, “সব আসনে হেরে গেলেও এই দেবালিয়া কেন্দ্রে হারলে চলবে না৷ আপনাদের উদ্বুদ্ধ করতে আমি নিজে ছুটে এসেছি৷”
Had lunch at Shri Popatbhai Ishwarbhai Rathwa ji’s residence, our tribal leader & booth pramukh in Devaliya village,Chhota Udaipur(Gujarat). pic.twitter.com/fKV24Y3n75
— Amit Shah (@AmitShah) May 31, 2017
বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র মাস ছ’য়েক৷ দলীয় প্রচারের জন্য কৌশলগত কারণে আদিবাসী অধ্যুষিত অঞ্চলকেই বেছে নিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ যে প্যাটেলদের সমর্থন একসময় বিজেপি পেয়ে এসেছে, তাঁরাই এখন কর্মস্থল ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিতে সরব হয়ে শাসক দলের মাথাব্যথা বাড়িয়ে তুলেছেন৷ এই পরিস্থিতিতে ১৫ শতাংশ আদিবাসী ভোট নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷ ২৭টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তাঁরা৷
यह कोई उपकार नहीं बल्कि आदिवासी लोगों का अधिकार है और यही भाजपा की अन्त्योदय की नीति और सिद्धांत है कि विकास समाज के अंतिम व्यक्ति तक पहुंचे
— Amit Shah (@AmitShah) May 31, 2017
সর্বশেষ খবর
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের