সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসা মামলায় মূল অভিযুক্তের পরিবারের সদস্যদের অহেতুক যুক্ত করা যাবে না। আইনের সুর্নিদিষ্ট ধারায় অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। মামলাগুলিকে সংবেদশীলতার সঙ্গে দেখা উচিত। তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে বিচারপতি বি ভি নাগারত্ন ও এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চে একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতিরা মন্তব্য করেন, গার্হস্থ্য হিংসা খুবই সংবেদনশীল মামলা। এই ধরনের মামলায় আবেগ ভীষণভাবে জড়িয়ে থাকে। শ্বশুরবাড়ির সদস্যরা যাঁরা অভিযোগকারীকে বাঁচাতে আসেন না বা সব দেখেও চুপ থাকেন তাঁদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। তাঁরা ঘটনার সঙ্গে যুক্ত না থাকলেও অভিযোগ দায়ের সম্ভাবনা থেকেই যায়। আদালতের পর্যবেক্ষণ, ‘গার্হস্থ্য হিংসা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ধারাগুলি যতদূর সম্ভব সুনির্দিষ্ট হওয়া উচিত। সবার বিরুদ্ধে কোনও বাছবিচার না করে মামলা দায়ের করলে আইনের অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়।’
তেলেঙ্গানার এক মহিলা শ্বশুরবাড়ির বিরুদ্ধে হিংসার অভিযোগ তোলেন। সেই মামলা থেকে অব্যাহতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তের পরিবার। সেরাজ্যের উচ্চ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। পালটা শীর্ষ আদালতে আপিল করে পরিবার। সেই মামলায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হওয়া ফৌজিদারি মামলা বাতিলের নির্দেশ দিয়ে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।
সর্বশেষ খবর
-
শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা, যাত্রীদের চাপ কমাতে বড় ঘোষণা রেলের
-
মাছ ভাজার নামে ডাকা হত মহিলাদের, সন্ধেয় বাগানবাড়িতে বাড়ত ভিড়! চর্চায় দেগঙ্গায় ‘শাহজাহান’
-
নিয়মিত কাঁচা রসুন খেলে শরীর থাকবে একদম ফিট, কীভাবে রাখা যায় রোজের খাদ্যতালিকায়?
-
‘আজ রাতেই ভয়ংকর হামলা ইরানে, ভেনেজুয়েলার মতো তেলের দখল নেব’, ঘোষণা ট্রাম্পের
-
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মপূরণে সমস্যায় জেরবার! এই উপায়েই সহজে মিলবে ৩০০০ টাকা