সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট সহজে জাল করা যাবে না৷ কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফে তেমনই আশ্বাস দেওয়া হয়েছিল৷ কিন্তু বাস্তবে ধরা পড়ল অন্য ছবি৷ মাত্র তিন আগে বাজারে এসেছে ২০০০ টাকার নোট৷ আর তার মধ্যেই নকল ২০০০ টাকার নোট দিয়ে প্রতারিত করা হল এক ব্যক্তিকে৷
শনিবার কর্নাটকে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ চিক্কমাগালুর কৃষক অশোক বাজারে পাইকারি হিসেবে পিঁয়াজ বিক্রি করতে গিয়েছিলেন৷ আর সেখানেই বিপাকে পড়তে হল তাঁকে৷ এক ব্যক্তি অশোকের থেকে পিঁয়াজ কিনে তাঁর হাতে একটি ২০০০ টাকার নোট ধরিয়ে দেন৷ নতুন নোট পকেটে পুরে বাড়ি ফিরে যান অশোক৷ পরে এক বন্ধুকে সেই নোট দেখাতেই মাথায় হাত পড়ে তাঁর৷ অশোকের বন্ধু জানান, এটি আসল ২০০০ টাকার নোটের ফটোকপি৷ তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি৷ পুলিশ জানায়, খুব সহজেই বোঝা যাচ্ছে যে সেটি আসল ২০০০-এর নোটের ফটোকপি৷ কারণ ফটোকপি করা নোটটির দু’পাশ খানিকটা চাপা৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, ৫০০ এবং ২০০০ টাকার নোটে এমন কিছু বিশেষত্ব রয়েছে, যা দেখে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা যাবে৷ তাই যে কোনও নতুন নোট গ্রহণের আগে তা ভালভাবে যাচাই করে নিতে বলা হচ্ছে দেশবাসীকে৷ যাতে অশোকের মতো আর কাউকে একই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়৷
সর্বশেষ খবর
-
অক্টোপাসের মতো ছড়িয়ে টুলুর ‘হাত’, বছরে ২৫০-৩০০ কোটির দুর্নীতি! আদালতে বিস্ফোরক তথ্য
-
বিয়ে করলেই অ্যাকাউন্টে ঢুকবে ৫ লাখ! স্রেফ একটা ফর্ম ফিলআপেই কেল্লাফতে, জানুন খুঁটিনাটি
-
নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, চালু হচ্ছে ওয়েবসাইট
-
বিদেশে ভারতের বিকৃত মানচিত্র দেখে প্রতিবাদ, বক্সার লভলিনাকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী
-
কলম্বিয়ায় ভয়ংকর ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৭.৪