সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোম্পানি আছে৷ কিন্তু ব্যবসাপত্তর নেই৷ অথচ আর্থিক লেনেদেনর প্রসঙ্গ এলেই সামনে চলে আসে সেগুলি৷ কালো টাকা রুখতে এবার এই ধরনের কোম্পানির ঝাঁপ বন্ধের উদ্যোগ নিচ্ছে কেন্দ্র৷
বিশ্বের উচ্চতম বালির দূর্গ বানিয়ে গিনেসবুকে নাম তুললেন সুদর্শন
দেশে এই মুহূর্তে প্রায় ১৫ লক্ষ অনুমোদিত কোম্পানি আছে৷ কিন্তু তার মধ্যে মোটে ৬ লক্ষ কোম্পানি তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দেয়৷ অর্থাৎ বেশিরভাগ কোম্পানিই হয় তাদের হিসাব জমা দেয় না, নয় ভুয়ো৷ কাগজে কলমে কোম্পানির অস্তিত্ব থাকলেও, বাস্তবে তাতে কোনও কাজই হয় না৷ কিন্তু বিভিন্নরকম আর্থিক লেনদেনের ক্ষেত্রে সেই কোম্পানির নাম সামনে আসে৷ কালো টাকা রোখার বিভিন্ন উপায় নির্ধারণ করতে গোপনে সমীক্ষা চালানো হয়েছিল৷ সেখানেই এই ভুয়ো কোম্পানিগুলির কথা বেশি করে উঠে আসে৷ এগুলি বন্ধ করলে যে কালো টাকার রমরমা অনেকটাই কমবে, এরকমটাই জানানো হয়েছিল৷ ইতিমধ্যে কালো টাকা রুখতে প্রধানমন্ত্রী নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছেন৷ জানা যাচ্ছে, এই ধরনের কোম্পানি মারফত অন্তত ৩৯০০ কোটি টাকা জমা পড়েছে৷ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসের এই রিপোর্টের পরই ফের সাহসী সিদ্ধান্ত নিতে চলেছেন মোদি৷ বন্ধ হতে চলেছে এই ধরনের ভুয়ো কোম্পানিগুলো৷
স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হোক তেজ বাহাদুরকে, নির্দেশ আদালতের
ভুয়ো কোম্পানির কাজে লাগাম টানতে ও তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ যেটির নেতৃত্বে আছেন রেভিনিউ সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ারস সেক্রেটারি৷ প্রথমে এই কোম্পানি ও তাদের অধিকর্তাদের একটি ডেটাবেস তৈরি করা হবে৷ তারপরই একে একে কোম্পানিগুলি বন্ধ করা হবে বলে সূত্রের খবর৷
অর্থনীতির বিকাশের দ্রুততায় বিশ্বে সেরা ভারতই, চিন্তায় পাকিস্তান
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের