সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্থার নিষ্ক্রিয় থাকা সব অ্যাকাউন্টে ৮.৮ শতাংশ হারে সুদ দিতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলকে (ইপিএফও) নির্দেশ দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷ সোমবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইপিএফও-র যে সব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে ২০১১ সাল থেকে সেই সব অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হয় না৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নির্দেশ মতো ওই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সক্রিয় করে তুলতে সুদ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমি ইতিমধ্যেই ওই নির্দেশনামায় সই করে দিয়েছি৷ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে৷ ওই সব নিষ্ক্রিয় অ্যাকাউন্টে ৮.৮ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷ এই সিদ্ধান্তে গোটা দেশে ৯.৭০ কোটি কর্মী উপকৃত হবেন৷ মানুষকে এটাই দেওয়ালির উপহার মোদি সরকারের৷”
এই মুহূর্তে ইপিএফও-র ৪২ হাজার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, শেষ ৩৬ মাসে ইপিএফও-র কোনও অ্যাকাউন্টে টাকা জমা না হলে ওই সব অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বলে ধরা হয়৷ দত্তাত্রেয় জানান, ইপিএফওয় অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে৷ এ ধরনের অ্যাকাউন্টগুলি চিহ্নিত করার চেষ্টা চলছে৷ এই কাজ শেষ হলেই সুদ প্রদানের কাজ শুরু হবে৷
সর্বশেষ খবর
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?