Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের ঘনঘটা
PM Modi

‘গভীর উদ্বেগের পরিস্থিতি’, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি

মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪৬

options
link
‘গভীর উদ্বেগের পরিস্থিতি’, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন মোদি zoom
সোমবার যুদ্ধ নিয়ে দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন নরেন্দ্র মোদি।

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তুঙ্গে পৌঁছেছে। ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সোমবার এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফের দিল্লির অবস্থায় স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, “ভারত বরাবর আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় আগ্রহী। দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি বেশি।” পাশাপাশি মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর লাগাতার পালটা হামলা চালাচ্ছে ইরান। এর জেরে কেবল ইরান ও ইজরায়েল নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় যুদ্ধ নিয়ে মোদির বক্তব্য, “বর্তমান বিশ্বের একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি। যখন দু’টি গণতন্ত্র জোটবদ্ধ হয়, তখন শান্তির শক্তি আরও জোরালো হয়।” পশ্চিম এশিয়ার বর্তমান ঘটনাবলীকে গভীর উদ্বেগের বিষয় বলেছেন মোদি। জোর দিয়ে বলেন, ভারত আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সব বিরোধিতার সমাধানকে সমর্থন করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুদ্ধের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, “এই অঞ্চলের সকল ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি। অস্থিরতা প্রশমন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবাসীদের কল্যাণের উপর জোর দিচ্ছে দিল্লি।” যদিও যুদ্ধের কারণে ইরান-সহ অধিকাংশ দেশের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.