Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
UAE Nuclear Plant

আমিরশাহীর পরমাণুকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা ভারতের, কী বলল নয়াদিল্লি?

রবিবার আলো দাফরা অঞ্চলে অবস্থিত বরাকা পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এর জেরে পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, পরমাণুকেন্দ্রের বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরকে নিশানা করা হয়। তবে হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ১৬:৩৮

options
link
আমিরশাহীর পরমাণুকেন্দ্রে ড্রোন হামলার নিন্দা ভারতের, কী বলল নয়াদিল্লি? zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।

সংযুক্ত আরব আমিরশাহীর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে। এবার সেই ঘটনার নিন্দায় সরব হল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এধরনের হামলা গ্রহণযোগ্য নয়।

সোমবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরশাহীর বরাকা পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের হামলা অগ্রহণযোগ্য নয়। শুধু তা-ই নয়, এই ঘটনা চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার আলো দাফরা অঞ্চলে অবস্থিত বরাকা পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এর জেরে পরমাণু কেন্দ্রটিতে আগুন লেগে যায়। জানা গিয়েছে, পরমাণুকেন্দ্রের বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরকে নিশানা করা হয়। তবে হামলায় হতাহতের কোনও ঘটনা না ঘটলেও, তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন বিবৃতি জারি করে জানায়, হামলার পর সেখানকার তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রা স্বাভাবিক রয়েছে। তবে কে বা কারা এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে ইরান-সমর্থিত কোনও গোষ্ঠী এর নেপথ্যে রয়েছে। আমিরশাহীর সরকার ইতিমধ্যেই এই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.