সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর প্রায় আণবিক যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান৷ এহেন উত্তপ্ত পরিস্থিতিতে পারমাণবিক মিসাইলে সজ্জিত সক্ষম সাবমেরিন আইএনএস অরিহন্ত ও আইএনএস চক্রকে মোতায়েন করেছিল ভারতীয় নৌসেনা৷ এমনটাই সূত্রের খবর৷
ভারতীয় নৌসেনার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়তেই এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য-সহ অন্যান্য রণতরী, সাবমেরিন, যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলিকে আসন্ন যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয়। ওই সময় আফ্রিকার উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ট্রোপেক্স মহড়ায় অংশ নিয়েছিলবিক্রমাদিত্য-সহ প্রায় ৬০টি ভারতীয় রণতরী ও সাবমেরিন৷ কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় তাদের যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়৷ যদিও বিশাখাপত্তনম থেকে আইএনএস অরিহন্ত ও চক্রকে আরব সাগরে মোতায়েন করা হয়েছিল কি না, তা স্পষ্ট করেনি নৌসেনা৷ যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, অরিহন্ত ও চক্রকে আরব সাগরে মোতায়েন করেছিল নৌসেনা৷ আণবিক শক্তিতে চলা সাবমেরিন দু’টি কয়েক মাস ধরে জলের নীচে থাকতে সক্ষম। ভিতরে থাকা সেনাদের জন্য ততদিনের বরাদ্দ খাবার ও অন্যান্য সামগ্রী রাখার মতো যথেষ্ট জায়গাও রয়েছে এই ডুবোজাহাজের মধ্য। পারমাণবিক মিসাইলে সজ্জিত সাবমেরিন আইএনএস অরিহন্ত ও আইএনএস চক্র৷ অরিহন্তে রয়েছে ‘কে-১৫’ (সাগরিকা) আণবিক মিসাইল৷ প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র৷ তাই করাচি বন্দরকে আওতায় আনতে গেলে আরব সাগর থেকেই হামলা চালাতে হবে অরিহন্তকে৷ তবে অনকেই মনে করছেন ইতিমধ্যে ‘কে-৪’ আণবিক বোমা বহনে সক্ষম কে-৪ মিসাইল নৌসেনার হাতে চলে এসেছে৷ এই ক্ষেপণাস্ত্রটি ৩৫০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারে৷ সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকেও পাকিস্তানে হামলা চালাতে সক্ষম আইএনএস অরিহন্ত৷
রয়টার্স জানিয়েছে, এহেন পরিস্থিতিতে পালটা মিসাইল হামলার হুমকিও দিয়েছিল পাকিস্তান৷ তারপরই উত্তেজনা প্রশমনে আসরে নামে মার্কিন যুক্তরাষ্ট্র। দু’পক্ষের সংঘাত এড়াতে মার্কিন আধিকারিকদের পাশাপাশি আলোচনায় বসেন সেদেশের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সব মিলিয়ে শেষমেশ শান্ত হয় পরিস্থিতি৷
[জন্মের আগেই সন্তানের নাম দিয়ে তৈরি বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল মেডিক্যালে তৎপরতা]
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীকে ‘গেরুয়া’ খোঁচা রানার, শুভেন্দুর পালটা, ‘গেরুয়াধারীরা কী অবস্থা করে দেখতে পাবেন’
-
বাগেশ্বরের অপমানে অ্যাকশনে শুভেন্দু! ‘যারা ছবি পুড়িয়েছে গ্রেপ্তার করুন’, বিধানসভায় দাঁড়িয়ে সিপিকে নির্দেশ
-
আড়াই দশক পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন বাংলার স্কুল, উৎসবে মাতল ঝাড়গ্রাম
-
একসঙ্গে ফিট হয়ে জাতীয় দলে ফিরলেন দুই অলরাউন্ডার, ফের চোট কেকেআরের হর্ষিত রানার
-
গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি