সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে ৩৬টি অত্যাধুনিক রাফালে ফাইটার জেট৷ শুক্রবারই ফ্রান্সের সঙ্গে এই মর্মে চুক্তি স্বাক্ষর করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই এ চুক্তি নিয়ে প্রয়োজনীয় আলাপ-আলোচনা সেরে রেখেছিলেন৷ তবে দর কষাকষিতে কিছুটা সময় লেগেছে৷ প্রতিরক্ষা মন্ত্রী আগে জানিয়েছিলেন, এই ধরনের কেনাকাটার ক্ষেত্রে ০.১ শতাংশ হেরফেরও কোটি কোটি টাকার অঙ্কে পৌঁছায়৷ তাই অনেক হিসেব করেই চুক্তি করতে হয়৷ সে কারণেই অপেক্ষা করতে বলেছিলেন দেশবাসীকে৷ গত জুনে চুক্তির ব্যাপারটি আরও নিশ্চিত করে তিনি জানিয়েছিলেন, ফ্রান্সের থেকে ফাইটার জেট কেনার পথেই এগোচ্ছে ভারত৷ সেইমতো বেশ কিছুটা সময় পেরোলেও অবশেষে স্বাক্ষরিত হল চুক্তি৷
শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ইভস লে দ্রিয়ানের উপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তি স্বাক্ষর করেন৷ ৭.১৮ বিলিয়ন ইউরোতে এই ফাইটার জেট কিনল ভারত৷ অত্যাধুনিক প্রযুক্তির এই জেটগুলি ভারতীয় অস্ত্রভাণ্ডারে যোগ হলে পাকিস্তানের থেকে ধারে ও ভারে যে দেশ অনেকটাই এগোবে, এমনটাই মত বিশেষজ্ঞদের৷ উরি হামলার ঠিক পরেই এই চুক্তি স্বাক্ষর করে আন্তর্জাতিক মহলের কাছেও বিশেষ বার্তা দিল ভারত৷
India & France signed the deal for 36 Rafale jets. Rafale will significantly improve India’s strike & defence capabilities. pic.twitter.com/L6pjQT1zpX
— Manohar Parrikar (@manoharparrikar) September 23, 2016
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’