সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তৈরি ভারত৷ জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ৷ সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা নতুন বছরেই শুরুতেই পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র৷
অগ্নি সিরিজের এই সাম্প্রতিকতম ভার্সানটি ৫০০০ কিলোমিটার রেঞ্জে আক্রমণ শানাতে সক্ষম৷ অর্থাৎ প্রয়োজনে ভারত থেকেই চিনের সীমানা পেরিয়ে আঘাত হানতে পারে অগ্নি-৫৷ এর আগে মোট তিন বার পরীক্ষামূলকভাবে অগ্নি-৫ প্রয়োগ করার চেষ্টা করেছে ভারত৷ প্রতিবারই ব্যর্থ হয়েছে৷ শেষবার এর পরীক্ষার চেষ্টা করা হয়েছিল ২০১৫ সালের জানুয়ারি মাসে৷ সেই সময়ও কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ভেস্তে যায় যাবতীয় পরিশ্রম৷
প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, সেই কারণে এবার সম্পূর্ণ তৈরি হয়েই তবেই এই প্রয়োগ করতে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ এটিই হবে তৃতীয় স্তর বিশিষ্ট অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের শেষ পরীক্ষামূলক প্রয়োগ৷ পরীক্ষার ক্ষেত্র হিসেবে বাছা হয়েছে ওড়িশার আবদুল কালাম দ্বীপকে৷
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?