সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারমাণবিক প্রযুক্তিতে অবদান ও অগ্রগতির কথা স্বীকার করে ভারতের ভূয়সী প্রসংসা করল আন্তর্জাতিক পারমাণবিক নিয়ামক সংস্থা (আইএইএ)৷ বৃহস্পতিবার, একটি বক্তব্য রাখেন আইএইএ-র ডিরেক্টর জেনারেল ইউকিয়া আমানো৷ সেখানে তিনি বলেন, পারমাণবিক গবেষণায় অভূতপূর্ব সাফল্য লাভ করেছে ভারত৷ এছাড়াও ভারতকে আইএইএ-র এক গুরুত্বপূর্ণ সদস্য বলেও উল্লেখ করেন তিনি৷
শক্তির চাহিদা মেটাতে ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ৷ এই ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে ভারত৷ কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন আইএইএ প্রধান আমানো৷ তিনি আরও বলেন, পারমাণবিক শক্তি উৎপাদনের সঙ্গে স্বচ্ছতা ও যোগাযোগ গুরুত্বপূর্ণ৷ কুদানকুলাম পারমাণবিক কেন্দ্রটি অত্যাধুনিক এবং এর সুরক্ষার মান ও আন্তর্জাতিক স্তরের বলে মত দিয়েছেন আমানো৷
এদিন, ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আমানো বলেন যে জাপানের ওই দূর্ঘটনা থেকে অনেক গুরুত্বপুর্ণ তথ্য জানা গিয়েছে৷ ইতিমধ্যে সেখানে ১৫ টি পারমাণবিক কেন্দ্র চালু করা হয়েছে৷ বিশ্বে কৃষি, খাদ্য সুরক্ষা ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পারমাণবিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ৷ প্রসঙ্গত, বিশ্বজুড়ে কার্যরত রয়েছে ৪৪৯ টি পারমাণবিক শক্তি কেন্দ্র৷ এছাড়া নির্মাণ চলছে আরও ৬০টি পারমাণবিক কেন্দ্রের৷
[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]
[ভারতীয় শিবিরে বড় ধাক্কা, চোট পেয়ে মাঠ ছাড়লেন বিরাট]
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে