সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর৷ বললেন, ভারত সবসময় শান্তির পক্ষে৷ কিন্তু যুদ্ধের ভয়ে জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করবে, এতটা ভিতুও নয়৷ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামন্ত্রীর গলায় এমন চড়া সুর সাম্প্রতিক কালে শোনা যায়নি বলেই অভিমত রাজনৈতিক মহলের৷
বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পারিকর বলেন, “আমরা নিঃসন্দেহে শান্তির পক্ষে৷ ইতিহাস সাক্ষী, ভারত কখনই যুদ্ধ চায়নি৷ কিন্তু যুদ্ধকে যাঁরা ভয় পায় তাঁরা ভিতু, কাপুরুষ৷ আমি নিজেকে সেই দলে ফেলতে চাইনা৷” তিনি আরও জানিয়েছেন, দেশের প্রতিরক্ষাই তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়৷ দেশের সেনাবাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তি, সমরাস্ত্রের পক্ষেও জোরাল সওয়াল করেন পারিকর৷ তবে ভারত যুদ্ধের বিরুদ্ধে কারণ, যুদ্ধ বাঁধলে ভারতীয় জওয়ানও শহিদ হবেন৷ তাঁর কথায়, “যুদ্ধ হলে বিপক্ষের প্রচুর ক্ষতি হলেও ভারতীয় জওয়ানও মারা পড়বেন৷ প্রাণহানি কেউই চায় না৷”
পাশাপাশি, পাকিস্তানের মাটিতে ঢুকে শত্রুঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার যাবতীয় কৃতিত্ব দেশের বীর জওয়ানদের দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, “আমি শুধু সিদ্ধান্ত নিয়েছি৷ যাঁরা বাস্তবে অসমসাহসী ওই অভিযানকে সফল করেছেন, প্রকৃত কৃতিত্ব তাঁদেরই৷” পাকিস্তানের তরফে থেকে বারবার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন পারিকর৷
সর্বশেষ খবর
-
দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হয়েও লড়াই ছাড়েননি, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়েই মৃত্যু পায়েলের
-
‘ককরোচ’দের স্কুল কর্মসূচিতে উদ্বুদ্ধ এবিভিপি! বর্ধমানের উপাচার্যকে ‘চোর’ তকমা দিয়ে ঘেরাও
-
ধূমপান না করেও মুখে ক্যানসারের থাবা! এই ৭ উপসর্গ দেখলে সাবধান হতে হবে আজই
-
যাদবপুরের জমায়েতে ‘দিমাগি নকশাল’! ‘মাওবাদীদের হাতে মার খাব না’, ক্যাম্পাসে হুঙ্কার এবিভিপির
-
উসেইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে খানখান! নয়া নজির গড়ল চিনের ‘সুপারম্যান’, ভিডিও ভাইরাল