Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Social Security Fund

বাজেট ২০২৪: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় চমক দিতে চলেছে কেন্দ্র!

ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৭:৫১

options
link
বাজেট ২০২৪: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় চমক দিতে চলেছে কেন্দ্র! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট (Union Budget) পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। তার আগের দিন ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। আর এবারের বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। ওই ক্ষেত্রের জন্য একটি সামাজিক সুরক্ষা তহবিলের কথা জানাতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

প্রসঙ্গত, সামাজিক সুরক্ষা বিল, ২০২০-তে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তহবিল গঠিত হলে তা এক বিরাট পদক্ষেপ তৈরি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সমস্ত শ্রমিকদের জন্য এই তহবিল গড়ার ক্ষেত্রে তা এক বড় ভূমিকা নিতে পারে। এখনও পর্যন্ত সমস্ত রাজ্যের জন্য এই বিলের প্রস্তাবনাগুলি প্রয়োগ করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে বাজেটে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই ঘোষণার সম্ভাবনা বাড়ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

কেন্দ্রীয় সূত্রের খবর, ৩১ জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ১ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চলতি বছরই লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.