ভারতের নাগরিকত্ব দেওয়ায় কড়াকড়ি। কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন সংক্রান্ত নিয়মে (Citizenship Rules) নতুন সংশোধনী আনল। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকত্বের আবেদনকারীদের এবার পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের পাসপোর্ট সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে জানাতে হবে। তাদের কাছে ওই দেশগুলির বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কি না তা উল্লেখ করতে হবে। যদি পুরনো কোনও পাসপোর্ট না থাকে তাহলে সেটা উল্লেখও করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে তাঁর কাছে ওই তিন দেশের কোনও বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না। যদি থাকে, তবে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ, ইস্যুর স্থান এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে সেটাও উল্লেখ করতে হবে।
আরও পড়ুন:
এছাড়াও বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন মঞ্জুর হওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীকে তাঁর বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাকিস্তানি, আফগান বা বাংলাদেশি পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের আধিকারিকের কাছে জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সংশোধনী ‘নাগরিকত্ব (সংশোধন) বিধি, ২০২৬’-এর আওতায় কার্যকর হয়েছে এবং গেজেটে প্রকাশের দিন থেকেই তা বলবৎ হয়েছে।
কেন্দ্রের দাবি, অনেক আবেদনকারী মেয়াদোত্তীর্ণ বা অবৈধ বিদেশি পাসপোর্ট রেখে দিচ্ছিলেন, যা ভারতীয় আইনে অনুমোদিত নয়। নতুন নিয়ম সেই ফাঁক বন্ধ করতেই আনা হয়েছে। তবে এর আরও একটি কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেদের অতীত গোপন করে সন্দেহভাজন কেউ ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করছে। এবার সেটাও রুখে দেওয়ার চেষ্টায় কেন্দ্র। এই সংশোধনের ফলে সিএএ-র যোগ্যতার শর্তে কোনও বদল হয়নি বলেও স্পষ্ট করেছে কেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর